1. salmankoeas@gmail.com : admin :
দেওয়ানগঞ্জে মাদক কারবারির শাস্তির দাবিতে মানববন্ধন - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

দেওয়ানগঞ্জে মাদক কারবারির শাস্তির দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৯৪৭ Time View

মো. সাগর আলী, দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিন চিকাজানি এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক কারবার ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১০টায় চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী।
অভিযোগ রয়েছে, অভিযুক্ত নাদু ও তার সহোদর ভাই সুজন—ওয়াজেদ আলীর ছেলে—দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত। তারা বর্তমানে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকার বাসিন্দা একরামুল হক, মনসুর হেল্লাজ, আবুল কালাম আজাদ, সবুজ বাশারসহ অনেকে। তারা বলেন, সম্প্রতি গভীর রাতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনাসহ নানান অপরাধ সংঘটিত হয়েছে। এসবের দ্রুত বিচার না হলে এলাকায় বসবাস করা কঠিন হয়ে পড়বে।
এসময় বক্তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!