1. salmankoeas@gmail.com : admin :
ফুলবাড়িতে উপজেলার গণসংহতি আন্দোলনের কর্মীসভা ও উপজেলা কমিটির পুনর্গঠন - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

ফুলবাড়িতে উপজেলার গণসংহতি আন্দোলনের কর্মীসভা ও উপজেলা কমিটির পুনর্গঠন

দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৭৭৬ Time View

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর ফুলবাড়ী উপজেলার গণসংহতি আন্দোলনের কর্মীসভা ও উপজেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে।

সোমবার (৫ আগষ্ট) সকাল ১০ টার নিমতলা মোড়ে অস্থায়ী কার্যালয়ে কর্মীসভা শেষে ফুলবাড়ী উপজেলা কমিটি পুনর্গঠন করা হয়।

১৫ সদস্য বিশিষ্ট ওই আহ্বায়ক কমিটিতে মোঃ আবুল খায়ের কে আহ্বায়ক, মোঃ পলাশ চন্দ্রকে যুগ্ম আহবায়ক, আব্দুল মুত্তালিব পাপ্পু কে সদস্য সচিব ও মোঃ মেরাজুল ইসলাম ও সামিউল মহামিন শিহাব কে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।

গণসংহতি আন্দোলনের আহবায়ক মাহমুদ হাসান বাবুর সভাপতিত্বে উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন রংপুর জেলার আহবায়ক ও জাতীয় পরিষদ সদস্য তৌহিদুর রহমান,গণসংহতি আন্দোলনের শুভানুধ্যায়ী সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল,নাজহার আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফুলবাড়ী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল মুত্তালিব পাপ্পু বলেন “আমরা গণঅভ্যুত্থান পরবর্তী এক নতুন রাজনৈতিক বাস্তবতায় অবস্থান করছি।

আমাদের পূর্বসূরীরা এই জনপদে হাজার বছর ধরে সংগ্রাম করছেন মুক্তির জন্য, অধিকারের জন্য, মর্যাদার জন্য। তারই ধারাবাহিকতায় ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পত্তন হয় স্বাধীন বাংলাদেশের। সেই লড়াইয়ের অঙ্গীকার ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার। কিন্তু সেই অঙ্গীকার পূরণ হয়নি গত ৫৪ বছরেও।

বিশেষভাবে গত ১৭ বছরের মানুষের অধিকার ও মর্যাদাকে সম্পূর্ণ ধ্বংস করে গুম, খুন, লুটপাট চালিয়ে যে ফ্যাসিবাদী রাজত্ব কায়েম হয়েছে তাতে এটা প্রমাণিত যে এই বন্দোবস্ত টিকিয়ে রেখে বাংলাদেশে আর এগোতে পারবে না।

‘২৪ এর গণঅভ্যুত্থানে হাজারো প্রানের আত্মত্যাগ এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির দায় আমাদের কাঁধে তুলে দিয়েছে। এখন দরকার নতুন রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বন্দোবস্ত। প্রয়োজন ফ্যাসিবাদের ভিত্তি বিদ্যমান ক্ষমতা ব্যবস্থা ও রাষ্ট্রের আইনি কাঠামোর বদল ঘটিয়ে তার গণতান্ত্রিক রূপান্তর।

আমরা বিশ্বাস করি জনগণের ঐক্যই আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র বাস্তবানের একমাত্র হাতিয়ার। তাই আমরা বিভাজনের রাজনীতির পরিবর্তে ঐক্যের রাজনীতি, বাংলাদেশপন্থী রাজনীতি গড়তে চাই

আরওপড়ুন …বহরায় এলজিইডি রাস্তার অর্ধশতাধিক মূল্যবান গাছ উধাও ২০ থেকে ২৫ লাখ টাকার সরকারি সম্পদ পাচার, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!