1. salmankoeas@gmail.com : admin :
মানবিক পুলিশ অফিসার: মধুখালীর এসআই রুস্তম আলীর প্রশংসায় মুখর এলাকাবাসী - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মানবিক পুলিশ অফিসার: মধুখালীর এসআই রুস্তম আলীর প্রশংসায় মুখর এলাকাবাসী

মোঃ আরিফুল হাসান, ফরিদপুর জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৮৮০ Time View

মোঃ আরিফুল হাসান, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) রুস্তম আলী একের পর এক হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন।

তাঁর এই দায়িত্বশীল ও মানবিক উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন থানার কর্মকর্তা এবং সাধারণ মানুষ। জানা গেছে, গত কয়েক সপ্তাহে মধুখালী থানার বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া নামিদামি ব্র্যান্ডের একাধিক স্মার্টফোনের সন্ধান পান এসআই রুস্তম আলী।

আধুনিক প্রযুক্তির সহায়তা ও নিজস্ব অনুসন্ধানের মাধ্যমে তিনি ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হন। পরে যথাযথ যাচাই-বাছাই শেষে সেগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। স্থানীয়দের মতে, এসআই রুস্তম আলীর এই উদ্যোগ পুলিশের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি করেছে। তাঁরা বলেন, “এমন সৎ ও মানবিক পুলিশ কর্মকর্তাই সমাজের জন্য উদাহরণ।

” এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. নুরুজ্জামান বলেন, “এসআই রুস্তম আলীর এই কর্মকাণ্ড থানার ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আমরা চাই, থানার প্রত্যেক সদস্য এভাবেই জনগণের আস্থা অর্জনে কাজ করুক।” মানবিকতা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করে এখন মধুখালীবাসীর প্রশংসার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এসআই রুস্তম আলী।

আরওপড়ুন ….মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!