1. salmankoeas@gmail.com : admin :
জলঢাকা টাইফয়েডের টিকাদান কর্মসূচি সফল করার জন্য সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

জলঢাকা টাইফয়েডের টিকাদান কর্মসূচি সফল করার জন্য সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

 মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৮৬৯ Time View

 মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ

সারাদেশে আগামী ১২ ই অক্টোবর থেকে ৯ মাসে থেকে ১৫ বছরের কিশোর-কিশোরীকে টাইফয়েডের টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই অংশ হিসেবে নীলফামারীর জলঢাকায় টাইফয়েডের টিকাদান কর্মসূচির সফলতার জন্য সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মেহেদী হাসানের সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিন।এতে প্রধান বক্তা হিসেবে টিকা দান কর্মসূচির সফলতার জন্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্তা।

সেখানে আরো উপস্থিত ছিলেন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান (অতিরিক্ত), উপজেলা শিক্ষা অফিসার সাজ্জাদুজ্জামান (ভারপ্রাপ্ত), প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান, জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রাজ,

রিপোর্টার্স ইউনিটি জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা প্রযুক্তিবিদ রাশেদুল ইসলাম,সুধী সমাজের সদস্যবৃন্দ প্রমূখ। সভায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ী কেন্দ্র করে নিবন্ধিত শিক্ষার্থীদের এবং বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এর আওতায় পরিচালিত বিভিন্ন টিকা কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমের সীদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ১২ অক্টোবর থেকে এই কার্যক্রম শুরু হবে। এর আওতায় ৯ মাসের শিশু থেকে ১৫ বছর বয়সী কিশোর-কিশোরিদের মধ্যে এ টিকা প্রদান করা হবে।উপজেলায় প্রায় ১ লাখ ৯ হাজার ৩ শত ১৭ জনকে টিকা দেওয়া আওতায় আনা হবে। এর মধ্যে ৭৩ হাজার ৭ শত ৯৩ হাজারই স্কুলের শিক্ষার্থীদেরকে স্কুলের অস্থায়ী কেন্দ্রে এবং বাকী ঝড়ে পড়া ৩৫ হাজার ৫ শত ২৪ জন শিশু স্বাস্থ্য কমপ্লেক্সে ও এর আওতায় পরিচালিত টিকা কেন্দ্রে টিকা পাবে।

সভায় বক্তারা কোন গুজবে কান না দিয়ে সকল অভিভাবককে টিকা প্রদানে বিশেষভাবে অনুরোধ করেন।

আরওগড়ুন….নন্দীগ্রামে সার ও বীজ মনিটরিং সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!