1. salmankoeas@gmail.com : admin :
হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়ক যেন মরণ ফাঁদ। - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়ক যেন মরণ ফাঁদ।

জুবায়ের আহমেদ : লাখাই প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৮২৬ Time View

জুবায়ের আহমেদ : লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের কালিয়াদারা ব্রিজের পাশে সড়কের একটি অংশ ধসে গিয়ে বড় ধরনের মরণফাঁদ সৃষ্টি হয়েছে।

 

গুরুত্বপূর্ণ এই মহাসড়কটির বিভিন্ন স্থানে ছোট-বড় ভাঙন দেখা দেওয়ায় স্থানীয় জনমনে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

 

সরেজমিনে দেখা যায়, কালিয়াদারা ব্রিজের কাছাকাছি মহাসড়কের একপাশ মারাত্মকভাবে দেবে গিয়ে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। দেখে মনে হচ্ছে এটি যেন এক ভয়ংকর ফাঁদ। এছাড়া, এই স্থান থেকে কালাউক বাজার পর্যন্ত মহাসড়কের আরও বেশ কয়েকটি জায়গায় কয়েকটি ভাঙন তৈরি হয়েছে।

 

এলাকাবাসীর দাবি, এই আঞ্চলিক সড়কটি খুবই ব্যস্ত। প্রতিদিন শত শত যানবাহন এই পথ দিয়ে চলাচল করে। এমন গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘদিন ধরে ভাঙন এবং বিপজ্জনক গর্ত তৈরি হওয়ার পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

জনসাধারণ দ্রুত এই সড়কের গর্তগুলো মেরামত এবং সামগ্রিক সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে, জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার করা না হলে ভবিষ্যতে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে।

আরওপড়ুন …

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!