1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে বিএনপির যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম:
বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করলেন আব্দুল মহিত তালুকদার (এমপি) লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু ফাউন্ডেশন। জমি, বিরোধ ও অপেক্ষা: আশ্রব আলীর জীবনে ৫০ বছরের অমীমাংসিত অধ্যায় নিজের মাথায় গু`লি চালিয়ে পুলিশ সদস্যের আ`ত্মহ`ত্যা লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। মহিউদ্দিন দুর্নীতির অভিযোগে বদলি—আদেশ ফেরাতে মরিয়া সহকারী পোস্টমাস্টার জেনারেল আবুল কাদের জগদীশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: শাহাব উদ্দিন রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার। নন্দীগ্রামে এসএসসি ও সমমান পরীক্ষা শীর্ষক প্রস্তুতিসভা মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ বগুড়ায় বৈশাখী মেলায় স্বপ্নচূড়া স্মৃতির গানে মেতেছে দর্শক

Join 3 other subscribers

কাজিপুরে বিএনপির যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৮৫ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলা শাখার উদ্যোগে অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে “যৌথ আলোচনা সভা–২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) সকালে কাজিপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ, সভাপতি, কাজিপুর উপজেলা মুক্তিযোদ্ধাদল।
সভা পরিচালনা করেন কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জু রশিদ রানা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মজিবুর রহমান লেবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানা, সদস্য সচিব এস.এম. শামীম রেজা রুবেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপন, উপজেলা কৃষক দলের সভাপতি হযরত আলী পাগু ও সাধারণ সম্পাদক এ.কে. ফজলুল হক মঞ্জু সরকার, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ আলী, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মোঃ বক্কার ও সদস্য সচিব মজনু, উপজেলা তাতী দলের আহ্বায়ক এনামুল হক ও সদস্য সচিব মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিএনপিকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জনের লক্ষ্যে সকলকে তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ–১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে মোঃ সেলিম রেজা বিএনপির মনোনয়ন পাবেন।

বক্তারা একক কণ্ঠে বলেন, “সেলিম রেজা ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে মানবো না।”
তাদের দাবি, “বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের একটাই চাওয়া — আমরা সেলিম রেজা ভাইকে এমপি হিসেবে দেখতে চাই।”

নেতারা আরও বলেন, কাজিপুরে বিএনপির পুনর্গঠন, আন্দোলন ও তৃণমূল ঐক্য গঠনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন সেলিম রেজা, যিনি দীর্ঘদিন ধরে কর্মীদের পাশে থেকে দলের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করা হয় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আরওপড়ুন…নীলফামারীতে পথ চলার সময় তাই ধাক্কা লাগায় যুবককে ছুরি দিয়ে কুপিয়ে জখম


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading