1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে খেলাফত মজলিসের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
নতুন পোশাকে চা বাগান শিশুদের মুখে হাসি মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হবিগঞ্জের মানবাধিকার সংস্থার আড়ালে ধর্ষণ ও ব্ল্যাকমেইল চক্র: কথিত মানবাধিকার নেতা গ্রেপ্তার মাধবপুরে ৫৫ বিজিবির দুই অভিযানে ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ হবিগঞ্জ সীমান্তে জ্বালানি তেল ও পণ্য পাচার রোধে ৫৫ বিজিবির কঠোর নজরদারি নন্দীগ্রামে গবাদিপশু বীমা করে ক্ষতিপূরণ পেল উম্মে সালমা নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা ও ইফতার ফুলবাড়ীতে সড়ক দু,র্ঘ,ট,না,য় একজন নি,হ,ত। সুপেয় পানিতে বদলাচ্ছে গ্রামের চিত্র কথা রেখেছেন সৈয়দ শাফকাত। আদাঐর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী বার্তা দিলেন যুবদল নেতা মাসুদুর রহমান মাসুক

Join 3 other subscribers

মাধবপুরে খেলাফত মজলিসের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ::
“বিভেদ নয়, ঐক্য—কল্যাণমূলক রাষ্ট্র” এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে খেলাফত মজলিসের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শাহ গিয়াস উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

এ সময় আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা সেক্রেটারি অ্যাডভোকেট সারোয়ার রহমান চৌধুরী, শ্রমিক মজলিসের সভাপতি মুহাম্মদ আব্দুল করিম, মাধবপুর উপজেলা সেক্রেটারি তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা ফাইজুল ইসলাম, ফিরুজুল ইসলাম চৌধুরী ও প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসেন খান। সভা পরিচালনা করেন মাধবপুর পৌর শাখার সেক্রেটারি মোঃ শাহীন মিয়া।

ড. আহমদ আব্দুল কাদের তাঁর বক্তব্যে বলেন, “বাংলার মাটিতে অবশ্যই পতিত স্বৈরাচারী সরকার ও তাদের দোসরদের বিচার হবে। এদেশে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়, সে লক্ষ্যে খেলাফত মজলিস কাজ করে যাবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় খেলাফত মজলিস সর্বশক্তি নিয়োগ করবে।”

সম্মেলনে দলের ঐক্য, স্থানীয় নেতৃত্বের ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আয়োজকরা জানান, প্রতিনিধি সম্মেলনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। এতে উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আরওপড়ুন ….দেওয়ানগঞ্জে নগদ অর্থ ও ঢেউ টিন বিতরণ জেলা প্রশাসক হাছিনা বেগম


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading