1. salmankoeas@gmail.com : admin :
বগুড়ায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জনস্বার্থে মানববন্ধন  - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
লাখাই সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন। লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ৬ জন আহত। আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন?

বগুড়ায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জনস্বার্থে মানববন্ধন 

বগুড়া : জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৩০১ Time View

বগুড়া : জেলা প্রতিনিধি

বগুড়ায় ভেজাল খাদ্য পণ্য বিক্রি ঠেকাতে নিয়মিত বাজার মনিটরিং জোরদার করার তাগিদ দিয়েছেন খাদ্য অধিকার নেতারা।

তারা বলেছেন, পাইকার দোকানসহ গোডাউনে জেলা প্রশাসন অভিযানে তৎপর হলে ভেজাল খাদ্য পণ্য বিক্রি হ্রাস পাবে এবং ক্রেতারা সচেতন হবেন।

গতকাল বৃহস্পতিবার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন করে খাদ্য অধিকার বাংলাদেশ। প্রচারাভিযানে- সবার জন্য প্রয়োজনীয় খাদ্য চাই, খাদ্য অধিকার আইন চাই, সামাজিক সুরক্ষা কর্মসূচির বরাদ্দ বাড়াও, খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য কমাও- প্রতিপাদ্যে জমায়েত করা হয়।

বগুড়া জেলা খাদ্য অধিকার সহ-সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রুম্মানা খাতুন রুমা, জাহেদুর রহমান জাহেদ, সিনিয়র সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার, মেহেরুননেছা মেরী, আবুল হাসনাত খসরু, আজাহার আলী, নিরব প্রমূখ।  বক্তারা বলেন, দেশের প্রত্যেক নাগরিকের খাদ্য প্রাপ্তির নাগরিক অধিকার ও ভেজালমুক্ত খাদ্য খাওয়ার অধিকার রয়েছে।

বর্তমানে দেখা যাচ্ছে, অতি লাভের আশায় বগুড়ায় বিভিন্ন খাদ্য পণ্যের ডিলার ও ব্যবসায়ীরা পণ্যে ভেজাল দিচ্ছে। এতে ক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভেজাল পণ্য বিক্রি করে ক্রেতাদের শারীরিক নানা জটিলতা সৃষ্টির পথ তৈরি করছে।

এ অবস্থায় জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তৎপর পদক্ষেপ নেওয়া উচিত। নিয়মিত মনিটরিং হলে ভেজাল পণ্য বিক্রি অনেকাংশে হ্রাস পাবে এবং ক্রেতারাও সচেতন হবেন। অন্যথায় খাদ্য অধিকার বাংলাদেশ জনস্বার্থে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

আরওপড়ুন ….মাধবপুরে খেলাফত মজলিসের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!