1. salmankoeas@gmail.com : admin :
ফরিদপুরে বিএসএফআইসি’র উদ্যোগে অডিট আপত্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

ফরিদপুরে বিএসএফআইসি’র উদ্যোগে অডিট আপত্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ আরিফুল হাসান, ফরিদপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৩৭০ Time View

মোঃ আরিফুল হাসান, ফরিদপুর জেলা প্রতিনিধি:
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) উদ্যোগে বাণিজ্যিক অডিট আপত্তি বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ৮টায় চিনিকলের প্রশিক্ষণ ভবনে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যিক অডিট অধিদপ্তরের মহাপরিচালক বিকাশ চন্দ্র মিত্র। ফরিদপুর চিনিকল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে সভাপতিমণ্ডলীর অন্যান্য সদস্য ও বিভিন্ন মিল ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

দিনব্যাপী কর্মশালায় অডিট আপত্তি সংকলনের কারণ, নিষ্পত্তির পদ্ধতি, পারফরম্যান্স অডিট এবং অডিট ম্যানেজমেন্ট সফটওয়্যারের ব্যবহার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাণিজ্যিক অডিট অধিদপ্তরের পরিচালক খাদেমুল বাশার “আপত্তি সংকলনভুক্ত হওয়ার কারণ ও নিষ্পত্তির প্রক্রিয়া” বিষয়ে বক্তব্য রাখেন। উপপরিচালক আফরিন জাহান রওশন “অডিট ম্যানেজমেন্ট ও মনিটরিং সফটওয়্যার ব্যবহার করে আপত্তির জবাব ও নিষ্পত্তি প্রক্রিয়া” উপস্থাপন করেন।

এছাড়া শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব (অডিট) মো. আব্দুল ওয়াহেদ “অডিট আপত্তি উত্থাপনের কারণ, প্রতিকার ও নিষ্পত্তির প্রয়োজনীয়তা” বিষয়ে আলোচনা করেন।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (অর্থ) আজহারুল ইসলাম ‘অডিট আপত্তি নিষ্পত্তির জন্য গৃহীত পদক্ষেপ’ তুলে ধরেন এবং হিসাব নিয়ন্ত্রক মো. শফিকুল ইসলাম ‘বাৎসরিক হিসাব ও বাজেট সংশ্লিষ্ট অডিট আপত্তি নিষ্পত্তির পদক্ষেপ’ ব্যাখ্যা করেন।

কর্মশালায় পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ও কার্যবিবরণী উপস্থাপন করেন বিএসএফআইসি’র প্রধান নিরীক্ষক জীবন্নাহার।
দিনব্যাপী এ কর্মশালায় বিএসএফআইসি’র আওতাধীন ১৬টি মিল/প্রতিষ্ঠান, সদর দপ্তর ও শিল্প মন্ত্রণালয়ের অডিট সংশ্লিষ্ট কর্মকর্তাসহ মোট ২৩ জন অংশগ্রহণ করেন।

এ সময় ফরিদপুর চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মুহাম্মাদ আনিস উজ্জামান, মহাব্যবস্থাপক (প্রশাসন) মাসুদ রেজা, মহাব্যবস্থাপক (কারখানা) পুলক কুমার সরকারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিনিকলের উপব্যবস্থাপক (ল্যাব) প্রলয় কুমার সাহা।

আরওপড়ুন ….ফরিদপুরে বিএসএফআইসি’র উদ্যোগে অডিট আপত্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!