1. salmankoeas@gmail.com : admin :
নতুন ট্রেন ও পারাবতের স্টপেজের দাবিতে তরুণদের মানববন্ধন মাধবপুরে - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস এক ম্যাচে মেসির যত রেকর্ড গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? বাল্যবিয়ে রোধে নতুন পদক্ষেপ: ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবহারের সিদ্ধান্ত ক্রাইমসিনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কার রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী

নতুন ট্রেন ও পারাবতের স্টপেজের দাবিতে তরুণদের মানববন্ধন মাধবপুরে

অনলাইন ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৭৭ Time View

অবহেলিত সিলেট বিভাগের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও নতুন ট্রেন চালুর দাবিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরষপুর রেলস্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে “সিলেট বিভাগের প্রবেশদ্বার হরষপুর রেলস্টেশন” এলাকায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল রহমান টিটুর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন স্থানীয় রাজনীতিক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা সাদেকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির মিয়া, সমাজসেবক শফিকুর রহমান, মুক্তার হোসেন, মাওলানা রোকন উদ্দিন, তৌহিদ মিয়া মাস্টার, জাহিদুল ইসলাম, হাসান খান, মুজিবুর রহমান এবং ধর্মঘর বাজার কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মদ প্রমুখ।

 

বক্তারা বলেন, “সিলেট বিভাগের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ এখনো উন্নত হয়নি। প্রতিদিন হাজারো মানুষ এই রুটে চলাচল করলেও মাত্র দুটি আন্তঃনগর ট্রেন চলায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।”

 

তারা ঢাকা–সিলেট ও সিলেট–চট্টগ্রাম রুটে নতুন ট্রেন চালু, শায়েস্তাগঞ্জ–ঢাকা কমিউটার ট্রেন পুনরায় চালু এবং হরষপুর রেলস্টেশনে পারাবত এক্সপ্রেসের যাত্রাবিরতি নিশ্চিত করার দাবি জানান।

 

বক্তারা আরও বলেন, “একসময় হরষপুর ছিল মাধবপুর উপজেলার অন্যতম ব্যস্ত রেলস্টেশন। কিন্তু দীর্ঘদিনের অবহেলা ও কর্তৃপক্ষের অনীহায় এটি এখন প্রায় পরিত্যক্ত হয়ে পড়েছে। নতুন ট্রেন ও পারাবতের স্টপেজ চালু হলে স্থানীয়দের যাতায়াত সহজ হবে, ব্যবসা-বাণিজ্যে গতি আসবে এবং পুরো অঞ্চলের অর্থনীতিতে প্রাণ ফিরে আসবে।”

 

তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “হরষপুর রেলস্টেশনকে পুনরুজ্জীবিত করা শুধু একটি এলাকার দাবি নয়—এটি এখন জনস্বার্থের প্রশ্ন।”

আরওপড়ুন …চুনারুঘাটে শ্রী শ্রী শ্যামা পূজা মন্ডপ পরিদর্শনে সৈয়দ মোহাম্মদ ফয়সল

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!