1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণ খেলাধুলার মাধ্যমেই যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব — সৈয়দ মোঃ শাহজাহান - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি

মাধবপুরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণ খেলাধুলার মাধ্যমেই যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব — সৈয়দ মোঃ শাহজাহান

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৩৬২ Time View

যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে খেলাধুলার প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। তিনি বলেন, “তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তাদেরকে সুশিক্ষিত ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দিতে হবে।”

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় মাধবপুর পৌর শহরে অনুষ্ঠিত পশ্চিম টিম ওকে আয়োজিত “ফ্রিজ কাপ চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট”-এর ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুকুর রহমান, সহ-সভাপতি আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া ও ফারুক রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠান, যুগ্ম আহ্বায়ক জসিম শিকদার ও রনি আহমেদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিফাত খা ও মোজাম্মেল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, সৈয়দ উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আশরাফুল বাবী খান এবং টিম ওকে’র বাবুসহ অসংখ্য নেতাকর্মী ও খেলাপ্রেমী দর্শক। শেষে বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।

আরওপড়ুন …ফুলবাড়ীতে শিক্ষা অফিসারের তেলেসমাতি! নিলাম ছাড়াই বিদ্যালয়ের পুরাতন ভবন ও গাছ বিক্রি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!