1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট লাখাইয়ে ” কৃষ্ণপুর গণহত্যা দিবস” আজ নীলফামারী টিটিসিতে দিনব্যাপী চাকরি মেলা: ১০ প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন প্রার্থীরা মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল  পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

মাধবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৩৩২ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: portrait;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা :

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অসহায় ও গরিব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ করেছে উপজেলা প্রাণিসম্পদ অফিস। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ খাদ্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার। এ সময় প্রাণিসম্পদ অফিসের অন্যান্য কর্মকর্তা ও সুফলভোগীরাও উপস্থিত ছিলেন।

জানা গেছে, “’সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় উপজেলার দুটি ইউনিয়নের ২০০ জন সুফলভোগীর মাঝে ২৫ কেজির এক বস্তা করে ছাগলের খাদ্য বিতরণ করা হয়।”

এর আগে একই প্রকল্পের আওতায় গত ১৩ অক্টোবর ২০০ জন সুফলভোগীর মাঝে মোট ৪০০টি ছাগল (প্রতি জনে দুটি করে) বিতরণ করা হয়েছিল।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার বলেন, “অসহায় পরিবারগুলো যাতে তাদের পাওয়া ছাগলগুলো সঠিকভাবে লালন-পালন করে ধীরে ধীরে স্বনির্ভর হতে পারে, সেই লক্ষ্যেই এই খাদ্য বিতরণ করা হয়েছে।”

সরকারি এই সহায়তা পেয়ে সুফলভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, সরকারের এমন উদ্যোগ তাদের জীবিকা নির্বাহে সহায়ক ভূমিকা রাখবে।

আরওপড়ুন….একাডালায় ইছামতী নদীর উপর নির্মিত বাঁশের সেতুতে ওঠার দুইপাশের রাস্তায় বিছানো হলো ইট

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!