1. salmankoeas@gmail.com : admin :
ডিমলায় এস ডিএফ এর উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত ৩ বিদ্যুতের আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বর্ধিত দাম প্রত্যাহার মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ‘র্ষণ। অভিযুক্ত সুরঞ্জন দাস গ্রেফতার, কারাগারে প্রেরণ এমপি এস এম ফয়সলের উদ্যোগে শান্ত খড়কি, সমঝোতা প্রক্রিয়া শুরু মৌলভীবাজার যুবদল সভাপতির কেন্দ্রীয় পদ লাভে নেতাকর্মীদের উচ্ছ্বাস শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন নীলফামারী জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত ডিমলার ইউএনও মোঃ ইমরানুজ্জামান কাজীপুরের সোনামুখী–গাসাবাড়ী সড়ক বেহাল দশায়: চরম দুর্ভোগে হাজারো মানুষ বৃক্ষরোপণের মধ্য দিয়ে কাজিপুরে ‘কাজিপুর সবুজ পথ’-এর পথচলা শুরু খড়কি গ্রামে সং,ঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল, আ,হত অর্ধশতাধিক

Join 4 other subscribers

ডিমলায় এস ডিএফ এর উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২২২ Time View

<বুধবার বিশ শে অক্টোবর (২৯ অক্টোবর) দুপুর ২ টায় এসডিএফ রংপুর অঞ্চলের নীলফামারী জেলা অফিসের আয়োজনে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর সম্মেলন কক্ষে “উপজেলা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক” এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ মোঃ রাশেদুজ্জামান।

<

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃইমরানুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন এসডিএফ এর নীলফামারী জেলা ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান সরকার, কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন সংস্থাটির আঞ্চলিক ব্যবস্থাপক (স্বাস্থ্য পুষ্টি) ডাঃ মোঃ আবু রাহাত রোকনুজ্জামান।

<

 

এছাড়াও সেখানে আরো উপস্থিত ছিলেন,সংস্থাটির আঞ্চলিক ব্যবস্থাপক (এমইএল এন্ড জিএ) মো: তাজমুল ইসলাম তালুকদার, মোঃ আসাদুর রহমান (ক্লাস্টার অফিসার), মো: আমিনুল হক ( ক্লাস্টার অফিসার), ক্লাস্টার ফ্যাসিলিটেটর (স্বাস্থ্য ও পুষ্টি) অত্র হাসপাতালের আরএমও ডাঃ মোঃ নোমান ও অন্যান্য চিকিৎসক বৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মীবৃন্দ ।

<

 

 

<

রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের কাজ চলমান। এখন পযন্ত ডিমলা উপজেলায় ৫০টি গ্রাম সমিতিতে পিআইপি এর আওতাধীন সদস্যদের মধ্যে “কমিউনিটি অপারেশনাল ম্যানুয়াল (কম)” এর নিয়ম অনুযায়ী মাতৃত্বকালীন

 

ভাতা প্রাপ্ত উপকারভোগী ৩৩৩ জনের মাঝে ২৯,৬১,৬০০/- (ঊনত্রিশ লক্ষ একষট্টি হাজার ছয়শত) টাকা এবং সিজারিয়ান ভাতা প্রাপ্ত উপকারভোগী ২৪ জনের মাঝে ২,৪০,০০০/-( দুই লক্ষ চল্লিশ হাজার ) টাকা , এছাড়াও ভিটামিন-বি কমপ্লেক্স, আয়রণ, ফলিক এসিড, খাবার স্যালাইন, ভিটামিন-সি এবং মৌসুমি সবজি বীজ বিতরণ করা হয়। গ্রাম সমিতিগুলোতে পিআইপি এর আওতাধীন সদস্যদের মাঝে বিসিসি সেশন , হেলথ ক্যাম্প করা হয়।

 

জেলা ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান সরকার বলেন, নীলফামারী জেলার ৩টি উপজেলায় ৫টি ক্লাস্টারের অধীনে ১২৫টি গ্রাম সমিতিতে “রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় দরিদ্র ও অতিদরিদ্র পরিবারগুলোর জীবনমান উন্নয়নে কাজ করছে এসডিএফ।

আরওপড়ুন…মাধবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading