1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের মঞ্চে দুষ্কৃতকারীদের অগ্নিসংযোগ। - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

লাখাইয়ে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের মঞ্চে দুষ্কৃতকারীদের অগ্নিসংযোগ।

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩২০ Time View

জুবায়ের আহমেদ :লাখাই প্রতিনিধি :

লাখাই উপজেলার মশাদিয়া মিনি ফুটবল স্টেডিয়ামে চলমান ‘শহীদ জিয়াউর রহমান স্মৃতি মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের’ মঞ্চে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ৩০ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে এ ঘটনা ঘটে। লাখাই উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টের মঞ্চ কে বা কারা আগুনে পুড়িয়ে দিয়েছে, তা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লাখাই উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করেছিল এবং খেলা সেমিফাইনাল পর্যন্ত চলছিল। খেলাধুলার উচ্ছ্বাসে ভরা মাঠের এমন একটি মঞ্চে দুষ্কৃতকারীরা আগুন দেওয়ায় স্থানীয়দের মাঝে নিন্দার ঝড় উঠেছে।

এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, “কে বা কারা আগুন লাগিয়েছে, এখন পর্যন্ত তা জানা যায়নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং এ ব্যাপারে তদন্তে আছে।” ওসি আরও জানান যে, এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!