1. salmankoeas@gmail.com : admin :
নীলফামারী জেলার এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তির সংগঠক নির্বাচিত হওয়ায় এলাকাবাসীর শুভেচ্ছা। - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

নীলফামারী জেলার এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তির সংগঠক নির্বাচিত হওয়ায় এলাকাবাসীর শুভেচ্ছা।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৪১৩ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধঃ
মোঃ মজিবুল ইসলামকে নীলফামারী জেলা জাতীয় নাগরিক পার্টি (এমসিপি)-এর অঙ্গসংগঠন জাতীয় যুব শক্তির নীলফামারী জেলা কমিটির সংগঠক করায় ডিমলা উপজেলা বাসি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। গত ৮ নভেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটি কর্তৃক এনসিপির সহযোগী সংগঠক জাতীয় যুবশক্তি নীলফামারী জেলা কমিটি অনুমোদন করেন। এতে মোঃ মজিবুল ইসলামকে ওই কমিটিতে সংগঠক নির্বাচিত করে।

জাতীয় যুবশক্তি নীলফামারী জেলা কমিটির সংগঠক নির্বাচিত হওয়ায় ডিমলা উপজেলার রাজনৈতিক সচেতন মহল সন্তুষ্টি প্রকাশ করেন এবং কেন্দ্রীয় কমিটিকে উপজেলাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। সেই সাথে মজিবুল ইসলাম কেও উষ্ণ অভ্যর্থনা প্রদান করেন। তারা বলেন, মজিবুল ইসলাম আমাদের এলাকার ছেলে। আমাদের চোখের সামনে তার জন্ম ও বেয়ে উঠা।ছটোকাল থেকে তাকে দেখে এসেছি বিভিন্ন ধরনের অন্যায় অনিয়ম জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে। সে নিজেকে সব সময় সমাজে বিভিন্ন সেবামূলক কাজে নিয়োজিত রাখতে পছন্দ করে। আমরা এলাকাবাসী কোনরকম বিপদের সম্মুখীন হলে তাকে ডাকতে হয় না সে নিজের থেকে উপকার করতে চলে আসতো। মানুষের উপকার করতে গিয়ে অনেক সময় তার আর্থিক ক্ষতিও হয় তবুও সেগুলো কিছু মনে করে না। তার মত সৎ চরিত্রবান ছেলে এ সমাজের প্রতিনিধিত্ব না করলে কে করবে। তাকে জেলা কমিটির সংগঠক কোরায় এনসিপির নেত্রীবৃন্দকে এলাকাবাসী হিসেবে শুভেচ্ছা জানাই। সেই সাথে মজিবুল ইসলামকেও শুভেচ্ছা জানাই। তারা আরোর বলেন, আমরা চাই মজিবুল ইসলাম আমাদের সমাজের তথা দেশ ও জাতির সামনের কাতারে এসে নেতৃত্ব দিক। বিগত দিনের আন্দোলনে তার কর্মকাণ্ড ও অগ্রণী ভূমিকার কথা স্মরণ করে এনসিপিতে তার জায়গা আরো সামনের কাতারে রাখা উচিত বলে তারা মনে করেন।

মজিবুল ইসলাম বলেন, ছোটকাল থেকে আমি নিজেকে এলাকার বিভিন্ন ধরনের সামাজিক মানবিক এবং ধর্মীয় কাজে নিয়োজিত রেখেছি। যেখানে অন্যায় দেখেছি সেখানে তার প্রতিবাদ করেছি। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মাঝেমধ্যে আমি নিজেও বিভিন্ন অন্যায় ও অত্যাচারের শিকার হয়েছি বিপদেও পড়েছি। তারপরেও সমাজের অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করতে পারলে মনে বড় শান্তি লাগে। দেশের প্রয়োজনে মানুষর মানুষের প্রয়োজনে নিজেকে উৎসর্গ করেছি বাকি জীবনও মানুষের পাশে থেকে সেবা করে যেতে চাই। মানুষের পাশে দাঁড়াতে গিয়ে নিজের পরিবারের লোকজনের কাছে অনেক সময় অনেক রকম কথা শুনতে হয়েছে তারপরেও পিছিয়ে আসেনি। বিগত সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেখানে আমরা ডিমলা উপজেলার কয়েকজন মিলে এর প্রতিবাদ করেছি। আমাদের এলাকায় আমরা দূর্বর আন্দোলন গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেছি। আমার কর্মকাণ্ড দেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা এমসিপির নেতৃবৃন্দ আমাকে দেশের মানুষের আশা পূরণে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে তা আমি নিষ্ঠার সাথে পালন করব ইনশাআল্লাহ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!