1. salmankoeas@gmail.com : admin :
বাহুবলে সন্ত্রাসবিরোধী মামলায় ৫ জন গ্রেফতার - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

বাহুবলে সন্ত্রাসবিরোধী মামলায় ৫ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৩৪৭ Time View

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।

গতকাল শনিবার গভীর রাত থেকে আজ রবিবার ভোর পর্যন্ত টানা পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারের পর আসামিদের থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, বাহুবল মডেল থানায় দায়ের হওয়া মামলা নং–০৯/১৭৬, তারিখ ১ নভেম্বর ২০২৫–এর এজাহারভুক্ত ও তদন্তে চিহ্নিত আসামিদের মধ্যে গ্রেফতারকৃত পাঁচজন হলেন— ১) মোঃ শওকত আলী (২৭), পিতা: মোঃ শুক্কুর মিয়া, মাতা: জাহেদা খাতুন, সাং: চকমন্ডল কাপন, থানা: বাহুবল। ২) মোঃ লিয়াকত আলী (৩৩), পিতা: মোঃ শুক্কুর মিয়া, মাতা: জাহেদা খাতুন, সাং: চকমন্ডল কাপন, ২নং পুটিজুরী ইউপি, থানা: বাহুবল। ৩) জুয়েল মিয়া (৩৮), পিতা: আব্দুল মতিন, মাতা: শান্তি বেগম, সাং: মন্ডলকাপন, থানা: বাহুবল। ৪) মোঃ তোফায়েল আহমদ ওরফে তন্ময় (২১), পিতা: মৃত মন্নান মিয়া, মাতা: রুপিয়া খাতুন, সাং: পানিউমদা (হুরারপাড়াপ), থানা: নবীগঞ্জ; বর্তমান ঠিকানা: নোয়াপাড়া, ২নং পুটিজুরী ইউনিয়ন (নানা আব্দাল মালেকের বাড়ি), বাহুবল। ৫) নজরুল ইসলাম (২৪), পিতা: মোঃ মেহের আলী, মাতা: জাহানারা খাতুন, সাং: কালনী নোয়াবাদ, ৪নং রিচি ইউপি; বর্তমান ঠিকানা: পুটিজুরী বাজারস্থ আছকির মিয়ার বাড়ি, থানা: বাহুবল।

থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। মামলার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। মামলার অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!