1. salmankoeas@gmail.com : admin :
“তারেক রহমানের নেতৃত্বে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়বো”— শাহজাহানপুরে ফয়সলের ঘোষণা - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

“তারেক রহমানের নেতৃত্বে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়বো”— শাহজাহানপুরে ফয়সলের ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২৭৯ Time View

অনলাইন নিউজ :
হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের সমর্থনে মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়নে রোববার দেখা গেছে অভূতপূর্ব গণজোয়ার। দুপুরের পর থেকেই ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ঢাক-ঢোল, শ্লোগান ও মিছিলের বর্ণিল উৎসবে নোয়াহাটি বাজারে মানুষের ঢল নামতে থাকে। বিকেলের দিকে পুরো বাজার এলাকা পরিণত হয় জনসমুদ্রে।
দুপুর থেকে শুরু হওয়া টানা মিছিল বিকেল পর্যন্ত অব্যাহত থাকে। বিকেল ৪টায় নোয়াহাটি বাজার মাঠে অনুষ্ঠিত হয় বিশাল নির্বাচনী জনসভা। নারী-পুরুষ, চা-শ্রমিক, কৃষক, শ্রমজীবী, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মাঠ উপচে পড়ে।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ মহালদার। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল বলেন,
“আমি আপনাদের সন্তান। আপনাদের বিশ্বাস ও ভালোবাসাই আমার শক্তি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে মানুষ ও গণতন্ত্রের জন্য কাজ করাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন,
“তারেক রহমানের নেতৃত্বে এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে রাজনৈতিক মতের কারণে কাউকে নির্যাতনের শিকার হতে হবে না। বিএনপি ক্ষমতায় এলে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করা হবে।”

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন,
“একটি দল দীর্ঘদিন ধরে গণতন্ত্রকে বন্দি করে রেখেছে, মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে। জনগণই এখন সেই স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে।”
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। তিনি বলেন,
“আজকের জনসমুদ্র প্রমাণ করে ধানের শীষের প্রতি মানুষের আস্থা আরও বেড়েছে। কোনো ষড়যন্ত্রই এই গণজোয়ারকে রুখতে পারবে না।”
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সহসভাপতি ও চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, পৌর বিএনপি সভাপতি হাজী গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, যুগ্ম সম্পাদক হোসাইন মোঃ রফিক, মোস্তফা কামাল রফিক, যুবদল আহ্বায়ক এনায়েতউল্লাহ প্রমুখ।
সারাদিন ধরে নোয়াহাটি বাজার ও আশপাশের এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে চা-বাগান এলাকা থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে রঙিন টি-শার্ট পরে নারী-পুরুষের দলগত আগমন ছিল সবচেয়ে নজরকাড়া।
স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক সময়ে এলাকায় এত বড় রাজনৈতিক সমাবেশ আর দেখা যায়নি। এতে স্পষ্ট হয়েছে—মাধবপুর–চুনারুঘাট এলাকার জনগণের আস্থা ধানের শীষের প্রতি আরও দৃঢ় হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!