1. salmankoeas@gmail.com : admin :
বগুড়ায় রুহুল কবির রিজভী দেশ ও জনগণের সঙ্গে বেঈমানি করলে পরিণতি সর্বদাই ভয়াবহ - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম:
দুই সাংবাদিকের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন অবৈধ বালু-মাটি পাচার রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জেলা প্রশাসকের কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা লাখাইয়ে ইয়াবা সহ আটক দুই জন। ইয়াবা সম্রাট জুমেল পালিয়ে যায়। মাধবপুর বাজারে অবৈধ ভারতীয় জিরা ও কসমেটিক্স বিক্রির অভিযোগ। সংসদে চা শ্রমিকদের ভিটা ভূমি অধিকার চাইলেন এমপি ফয়সল ক্ষুদ্র কৃষকের পাশে সরকার: মাধবপুরে প্রণোদনা কর্মসূচি মাধবপুরে নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত: নীড় মহিলা সমবায় সমিতির পথচলা শুরু মাধবপুরে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুরমা চা বাগানে নারী পর্যটক গণধর্ষণ মামলার পলাতক আসামি  গ্রেফতার

Join 4 other subscribers

বগুড়ায় রুহুল কবির রিজভী দেশ ও জনগণের সঙ্গে বেঈমানি করলে পরিণতি সর্বদাই ভয়াবহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৮০ Time View

বগুড়া : জেলা প্রতিনিধি
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধী দলের ওপর দীর্ঘ বছর ধরে জুলুম, নির্যাতন, গুম ও বিচার বহির্ভূত হত্যাকান্ডসহ সকল অপরাধে আল্লাহর পক্ষ থেকে শেখ হাসিনার পতন ঘটে। বিচারেও প্রমাণিত হয়েছে, আল্লাহ পৃথিবীতেই বিচার করেন।

তিনি বলেন, বিনাভোটে শাসন ও বিচার বিভাগের ওপর নির্ভর করে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। যারা নিজের দেশের সঙ্গে বেঈমানি করে, জনগণের সঙ্গে বেঈমানি করে, তাদের পরিণতি সর্বদাই ভয়াবহ হয়।

মঙ্গলবার দুপুরে বগুড়ায় আমরা বিএনপি পরিবার আয়োজিত দিনব্যাপী সেবামূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শহরের শহীদ খোকন পার্কে বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়। সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবার আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

এদিন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, কৃষকের মাঝে উপকরণ বিতরণ, শ্রমিকদের মাঝে পোশাক, হৃদরোগীর বিশেষ স্বাস্থ্য সেবা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, প্রতিবন্ধী শিশু ও চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, দিনের ভোট রাতে করার জন্য ৮ হাজার কোটি টাকা খরচ করেছিল হাসিনা। সেই টাকার ভাগ পেয়েছিল তার পালিত পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। রাষ্ট্র যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর লুটপাটের স্থানে পরিণত হয়, সেই রাজনৈতিক দল লুটেরা, ডাকাত, দানব ও রাক্ষসের হাতে জনগণের কোনো উপকার হবে না।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরও বলেন, বাংলাদেশে তারেক রহমান মানবতার দূত হয়ে কাজ করছেন। তিনি ব্যক্তিগত অনুসন্ধানের মাধ্যমে সারাদেশের অসহায়, নির্যাতিত, নিপীড়িত, অভাবী ও মেধাবীদের খুঁজে বের করেন। তারপর তাদেরকে নিয়মিত সহযোগিতা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর হেনা, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, ডা. মনোয়ারুল কাদির বিটু, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, তাহা উদ্দিন নাহিন, সহিদুন্নবী সালাম, সাইদুজ্জামান শাকিল, বগুড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক কালাম আজাদ, আমরা বিএনপি পরিবারের কৃষিবিদ মোখছেদুল মমিন মিথুন, মুস্তাকিম বিল্লাহ, রাশেদুজ্জামান পিয়াস, সরকার মুকুল, রাকিবুল ইসলাম শুভ, আবু হাসান, হাবিবুর রশিদ সন্ধান, নাজমা আক্তার, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading