
অনলাইন নিউজ :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি–আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাদের পূর্বে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া তিন নেতা হলেন—
হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মাধবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএফএএম শাহজাহান
মাধবপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুজ আজিজ
মাধবপুর উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. এখলাছুজ্জামান ভূইয়া
দলীয় মহলে এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে বলে জানা গেছে।
Subscribe to get the latest posts sent to your email.