1. salmankoeas@gmail.com : admin :
মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৩৮৯ Time View

মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার
অনলাইন নিউজ :
মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্যপদে পুনর্বহাল করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়— দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় প্রাথমিক সদস্য পদে ফিরিয়ে দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়— এখন থেকে তিনি দলীয় নীতি-আদর্শ ও শৃঙ্খলা যথাযথভাবে মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।
এ ব্যাপারে দেলোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি দলীয় সিদ্ধান্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে উপজেলা ও জেলা বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!