1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল। - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল।

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২৪১ Time View

ক্রাইমসিন সংবাদ :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চেঙ্গারবাজার এলাকায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা দেশনেত্রীর দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন।

দোয়া মাহফিল শেষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সলের ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করা হয়। সাধারণ মানুষের মাঝে প্রার্থীর পক্ষে সমর্থন আদায়ের লক্ষ্যে গণসংযোগ চালায় স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ মোঃ শাহজাহান। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা কামনায় জনগণের দোয়া আমাদের শক্তি যোগায়। ধানের শীষের গণজোয়ার সৃষ্টিতে এবং বিএনপির প্রার্থী ফয়সলকে বিজয়ী করতে সবাইকে মাঠে থাকতে হবে।”

এসময় বক্তব্য রাখেন মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমানসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসচেতনতা বাড়ানো এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

দোয়া মাহফিল ও গণসংযোগ কর্মসূচিকে ঘিরে পুরো চেঙ্গারবাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বিভিন্ন ইউনিটের নেতা–কর্মীরা লিফলেট হাতে মানুষের বাসাবাড়ি, দোকানপাট ও বাজার এলাকায় ব্যাপক প্রচারণা চালান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!