1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজাকে তিন প্রতিষ্ঠানের সংবর্ধনা - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের সঙ্গে ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের শুভেচ্ছা বিনিময় লাখাইয়ে ইয়াবা  সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ।। আসল অপরাধীরা ধরাছোঁয়ার বাহিরে ।। ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নন্দীগ্রামে বেড়া দিয়ে স্কুলের প্রবেশ পথ বন্ধ করায় বিপাকে শিক্ষার্থীরা দুই সাংবাদিকের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন অবৈধ বালু-মাটি পাচার রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জেলা প্রশাসকের কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা লাখাইয়ে ইয়াবা সহ আটক দুই জন। ইয়াবা সম্রাট জুমেল পালিয়ে যায়। মাধবপুর বাজারে অবৈধ ভারতীয় জিরা ও কসমেটিক্স বিক্রির অভিযোগ।

Join 4 other subscribers

কাজিপুরে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজাকে তিন প্রতিষ্ঠানের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ Time View

কাজিপুরে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজাকে তিন প্রতিষ্ঠানের সংবর্ধনা

এস এম শুভ সরকার কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- সিরাজগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সেলিম রেজাকে কাজিপুরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠান সংবর্ধনা দিয়েছে। প্রতিষ্ঠান তিনটি হলো হলো চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল কলেজ ও চালিতাডাঙ্গা মহিলা কলেজ চালিতাডাঙ্গা বিবিএন উচ্চ বিদ্যালয় ।

বৃহস্পতিবার দুপুরে চালিতাডাঙ্গা বিবিএন উচ্চ বিদ্যালয় মাঠে এই সংবর্ধণার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহসিন রেজা। সংবর্ধণা অনুষ্ঠানে সেলিম রেজা বলেন, “একটি সুন্দর সমাজ গঠনে সবার সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য। একা কারো পক্ষে তা সম্ভব নয়। নিজ দলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ বাংলাদেশকে একটি আধুনিক, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণে বিএনপি অঙ্গীকারাবদ্ধ।

আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সবাইকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে। ইতিমধ্যেই তারেক রহমান তার ঘোষিত – ৩১ দফায় স্পষ্টভাবে তার উল্লেখ রয়েছে।”

সহকারী অধ্যাপক মাহতাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু, চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম, আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের উপাধ্যক্ষ আব্দুল মান্নান, চালিতাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading