1. salmankoeas@gmail.com : admin :
নীলফামারী-১ (ডোমার ডিমলা) আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী জমিয়ত উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি মাধবপুরে নিখোঁজ সাকিবকে ঘিরে উত্তেজনা, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ লাখাই সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন। লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ৬ জন আহত। আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী?

নীলফামারী-১ (ডোমার ডিমলা) আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী জমিয়ত উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২২৯ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
​ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে নির্বাচনী লড়াইয়ের সমীকরণ স্পষ্ট হতে শুরু করেছে। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির নাম।

​মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগ।
​সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শরিক দলগুলোর মধ্যে আসন বণ্টনের অংশ হিসেবে নীলফামারী-১ আসনটি জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেওয়া হয়েছে। মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি জোটের একক প্রার্থী হিসেবে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।”

​মাওলানা আফেন্দি জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এলাকায় একজন জনপ্রিয় আলেম ও সুবক্তা হিসেবে পরিচিত। তার মনোনয়ন ঘোষণার পর ডোমার ও ডিমলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।

​নীলফামারী-১ আসনটি ঐতিহাসিকভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় পর এই আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে একজন আলেম প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় ভোটের হিসেবে বড় পরিবর্তনের আভাস দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। স্থানীয় ভোটারদের একটি বড় অংশ মনে করছেন, জোটের ঐক্য বজায় থাকলে মঞ্জুরুল ইসলাম আফেন্দি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন।

​মনোনয়ন ঘোষণার পরপরই ডোমার ও ডিমলা উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি ও জমিয়তের নেতা-কর্মীরা ভাবের আদান-প্রদান ও কুশল বিনিময় চলছে। তারা জানান, দেশ ও গণতন্ত্রের স্বার্থে কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে মাওলানা আফেন্দির পক্ষে কাজ করে তাকে বিজয়ী করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!