1. salmankoeas@gmail.com : admin :
হবিগঞ্জের চার সংসদীয় আসনে মনোনয়ন দাখিল শেষ, প্রার্থী ২৯ জন - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি মাধবপুরে নিখোঁজ সাকিবকে ঘিরে উত্তেজনা, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ লাখাই সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন। লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ৬ জন আহত। আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী?

হবিগঞ্জের চার সংসদীয় আসনে মনোনয়ন দাখিল শেষ, প্রার্থী ২৯ জন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২০৯ Time View
ক্রাইমসিন সংবাদ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম সম্পন্ন হয়েছে। শেষ দিনে সোমবার বিকেল ৫টা পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে হবিগঞ্জ জেলার চারটি আসনে মোট ২৯ জন সংসদ সদস্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে মোট ছয়জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া, জামায়াতে ইসলামির প্রার্থী মো. শাহ জাহান আলী, খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ বদরুর রেজা এবং বাসদের প্রার্থী কাজী তোফায়েল আহমেদ।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ছয়জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন— বিএনপির ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান, খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল বাছিত আজাদ, স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আফছার আহমেদ, বাসদের প্রার্থী লুকমান আহমদ তালুকদার, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মোক্তাদির চৌধুরী এবং খেলাফত মজলিসের আরেক প্রার্থী নোমান আহমদ সাদিক।
হবিগঞ্জ-৩ (সদর-শায়েস্তাগঞ্জ-লাখাই) আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন— বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, জামায়াতে ইসলামির প্রার্থী ও জেলা সেক্রেটারি কাজী মহসিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মহিব উদ্দিন আহমেদ সোহেল, গণঅধিকার পরিষদের প্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমান, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মুমিন চৌধুরী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী শাহিনুর রহমান এবং বাংলাদেশ ইসলামি ফ্রন্টের প্রার্থী এস এম সরওয়ার।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে সর্বাধিক ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ ফয়সল, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমদ সাজন, ইসলামি ফ্রন্টের মো. গিয়াস উদ্দিন, এবি পার্টির মোকাম্মেল হোসেন, খেলাফত মজলিসের আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ মুসলিম লীগের শাহ মো. আল আমিন, বাসদের মুজিবুর রহমান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রাশেদুল ইসলাম খোকন এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রেজাউল মোস্তাফা।
হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ সম্পন্ন হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!