1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে কৃষকলীগ নেতা গ্রেফতার - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি অপরাধ দমনে সারাদেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাধবপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে কৃষকলীগ নেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২৮১ Time View

ক্রাইমসিন সংবাদ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর আওতায় আন্দিউড়া ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বসু মিয়া (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোররাতে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা গ্রামের তার পাশের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের আলফু মিয়ার ছেলে এবং আন্দিউড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।

থানা সূত্রে জানা যায়, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোর্শেদ খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বসু মিয়াকে আটক করা হয়।

এ বিষয়ে মাধবপুর থানার ওসি মাহাবুব মোর্শেদ খান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত বসু মিয়া বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত বসু মিয়াকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!