
লাখাই প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট,ও পুজা উদযাপন ফ্রন্ট হবিগঞ্জ জেলা লাখাই উপজেলা শাখার উদ্যোগে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২ ডিসেম্বর লাখাই উপজেলা হরিকোনা শ্রী শ্রী গৌর মন্দিরে প্রাঙ্গনে বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ হিন্দু বুদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের হবিগঞ্জ শাখার সম্মানিত সদস্য আশীষ দাশ গুপ্তের সভাপতিত্বে রনজিত দেব, ও পূজা উদযাপন ফ্রন্ট লাখাই উপজেলা শাখার আহ্বায়ক অপূর্ব চন্দ্র দেব এর পরিচালনায় শ্রী শ্রী গীতা পাঠ করেন সজল দাস, বক্তব্য রাখেন পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সম্পাদ রায়, লিটন সূত্রধর, গৌর মন্দিরের সভাপতি বাদল সরকার, গৌড় মন্দিরের সাধারণ সম্পাদক গোপাল সরকার, পরেশ সূত্রধর, সুজিত শীল, বিষ্ণু পাল, শমিরন শীল, নবদ্বীপ সরকার প্রমুখ, নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, জাতীয়তাবাদী রাজনীতি ও বহুদলীয় ব্যবস্থার একজন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক নেতৃত্ব ছিলেন। তার সুদীর্ঘ রাজনৈতিক জীবন, দৃঢ়তা ও আপসহীন অবস্থান দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, তার নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্মান ও মর্যাদা লাভ করেছিল।
দেশপ্রেম, সাহসী সিদ্ধান্ত গ্রহণ এবং জনগণের প্রতি দায়বদ্ধতা তাকে একজন ব্যতিক্রমধর্মী রাষ্ট্রনায়কে পরিণত করেছিল। তার প্রয়াণে জাতি একজন অভিজ্ঞ ও পরীক্ষিত নেতৃত্বকে হারালো, যা দেশের জন্য অপূরণীয় ক্ষতি।
এ সময় তারা মহান সৃষ্টিকর্তার কাছে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন। এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ তার অসংখ্য অনুসারীর প্রতি গভীর সমবেদনা করেন।
Subscribe to get the latest posts sent to your email.