1. salmankoeas@gmail.com : admin :
মানবিক টিমের উদ্যোগে নতুন ঘর পেলেন অসহায় আব্দুল লতিফ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মানবিক টিমের উদ্যোগে নতুন ঘর পেলেন অসহায় আব্দুল লতিফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৯৫ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়নের ব্যাঙ্গা ডোবা গ্রামের অসহায় আব্দুল লতিফ মানবিক টিমের সহায়তায় একটি নতুন ঘর পেয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ঘরটি আব্দুল লতিফের কাছে হস্তান্তর করা হয়। এ সময় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মানবিক টিমের পক্ষ থেকে তার হাতে ঘরের চাবি তুলে দেওয়া হয়।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মোস্তফা সোহেল, সাংবাদিক রুবেল মিয়া এবং মানবিক টিমের সদস্য সাঈদ বোরহানউদ্দিন, জাহাঙ্গীর আলম, সৈয়দ মাহাদি হাসান, হৃদয় আহমেদ, মোঃ মামুন মিয়া, মোহাম্মদ মান্নান মিয়া, আব্দুল করিম ও মোহাম্মদ বরজু মিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক টিম ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, প্রায় তিন মাস আগে আব্দুল লতিফের অসহায় অবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার পাশে দাঁড়ান। এরই ধারাবাহিকতায় মানবিক টিমের উদ্যোগে তার জন্য এই নতুন ঘর নির্মাণ করা হয়।
দীর্ঘদিন ধরে আব্দুল লতিফ তার স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে একটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করছিলেন। নতুন ঘর পেয়ে তিনি ও তার পরিবার স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন এবং মানবিক টিমসহ সকল সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

স্থানীয়দের মতে, মানবিক টিমের এ ধরনের উদ্যোগ সমাজের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং অন্যদেরও মানবিক কাজে উদ্বুদ্ধ করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!