1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে নির্বাচন কমিটি নিয়ে বিরোধ: বিএনপির সাধারণ সম্পাদকের ওপর হামলার অভিযোগে সভাপতি গ্রেপ্তার - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুরে নির্বাচন কমিটি নিয়ে বিরোধ: বিএনপির সাধারণ সম্পাদকের ওপর হামলার অভিযোগে সভাপতি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৮৬ Time View
মাধবপুরে নির্বাচন কমিটি নিয়ে বিরোধ বিএনপির সাধারণ সম্পাদকের ওপর হামলার অভিযোগে সভাপতি গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বহরা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদকের ওপর হামলার অভিযোগে ওই কমিটির সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে মাধবপুর থানাধীন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে অভিযান চালিয়ে বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন আলম রিপন (৩৮)কে গ্রেপ্তার করে। তিনি শ্রীধরপুর গ্রামের মো. আব্দুল মালেক মধুলালের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ইউনিয়ন পর্যায়ের একটি নির্বাচন পরিচালনা কমিটিতে নিজের লোকজন কম রাখা হয়েছে—এমন অভিযোগ তুলে সভাপতি শাহীন আলম রিপন দলবল নিয়ে সাধারণ সম্পাদক আমজাদ আলী শাহীনের ওপর হামলা চালান। এতে আমজাদ আলী শাহীন আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে আহত আমজাদ আলী শাহীনের ভাই ইলিয়াস মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং–১৭/২০২৬)। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত রিপনকে গ্রেপ্তার করে।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

DCS News/মাধবপুরপ ট্রাকে- বালির নীচে থাকা ১৪লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!