1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে গবাদিপশু বীমা করে ক্ষতিপূরণ পেল উম্মে সালমা - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

নন্দীগ্রামে গবাদিপশু বীমা করে ক্ষতিপূরণ পেল উম্মে সালমা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২০৪ Time View

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : তানসেন আলী মন্টু

গবাদি প্রাণীর (গরু) নিরাপত্তার জন্য ৩০ হাজার টাকার বীমা করেছিলেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দোলা সিংড়া গ্রামের বাসিন্দা উম্মে সালমা। একটি কিস্তি দেওয়ার পর সেই গরু মারা যায়। বীমার সময়সীমা শতভাগ হওয়ার আগেই মারা যাওয়া গরুর তথ্য ব্র্যাক মাইক্রোফাইনান্স কর্মসূচি বরাবর অবহিত করা হয়। নীতিমালা অনুযায়ী আনুষ্ঠানিকভাবে ব্র্যাক থেকে গরুর বীমার বিপরীতে উম্মে সালমার হাতে ক্ষতিপূরণ হিসেবে ২৭ হাজার টাকা তুলে দেয়।

গত বৃহস্পতিবার উপজেলার দোলা সিংড়া গ্রামবাসীদের নিয়ে আয়োজিত বীমা দাবি প্রদান অনুষ্ঠানের মাধ্যমে গরুর বীমার টাকা পরিশোধ করা হয়। প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, বগুড়া জেলায় প্রথমবারের মতো গবাদি প্রাণীর বীমা করে আর্থিকভাবে সুবিধা পেল। গরুর বীমা পরিশোধ করে প্রশংসা কুড়াচ্ছে ব্র্যাক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসার কাজী আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নন্দীগ্রাম উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়। ব্র্যাকের পক্ষে নর্থ ওয়েস্ট ডিভিশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. গোলাম রব্বানী, ম্যানেজার (লাইফস্টক ইন্সুরেন্স) তাসভীর আহমেদ, আঞ্চলিক ব্যবস্থাপক নিলুফার ইয়াসমিন কেয়া, ব্র্যাক ডিস্ট্রিক কোঅর্ডিনেটর বাবলী সুরাইয়াসহ ব্র্যাকের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাণিসম্পদ দপ্তর থেকে জানানো হয়, নন্দীগ্রাম উপজেলার দোলা সিংড়া গ্রামের উম্মে সালমা নিজের আর্থিক স্বচ্ছলতার জন্য গবাদি প্রাণী পালন করেন। বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি তিনি ব্র্যাক মাইক্রোফাইনান্স কর্মসূচি (বগুড়া ৪ অঞ্চল) সদস্য হন। তার পালিত গরুর নিরাপত্তার জন্য ৩০ হাজার টাকার বীমা করেন। একটি বীমার কিস্তি প্রদান করার পর গত ৯ জানুয়ারি গরু মারা যায়। বীমার সময়সীমা শতভাগ হওয়ার আগেই হঠাৎ গরুটি মারা গেলে দিশেহারা হন সালমা। মারা যাওয়া গরুর তথ্য উম্মে সালমা ব্র্যাক মাইক্রোফাইনান্স কর্মসূচি বরাবর অবহিত করেন।

জেলা প্রাণিসম্পদ অফিসার কাজী আশরাফুল ইসলাম জানান, গবাদি প্রাণী বীমা কর্মসূচি খামারিদের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে। ক্ষুদ্র খামারিরা একেবারে ক্ষতিগ্রস্থ হবে না। বীমা করা থাকলে ঘুরে দাঁড়ানোর কিছুটা শক্তি পাবে। গবাদি প্রাণীর জন্য বীমা নতুন বা প্রথম।

আরওপড়ুন…..মাধবপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!