1. salmankoeas@gmail.com : admin :
হবিগঞ্জের মানবাধিকার সংস্থার আড়ালে ধর্ষণ ও ব্ল্যাকমেইল চক্র: কথিত মানবাধিকার নেতা গ্রেপ্তার - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

হবিগঞ্জের মানবাধিকার সংস্থার আড়ালে ধর্ষণ ও ব্ল্যাকমেইল চক্র: কথিত মানবাধিকার নেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৫৩ Time View

ক্রাইমসিন সংবাদ :
মানবাধিকার সংগঠনের নাম ব্যবহার করে অসহায় নারী ও কিশোরীদের ধর্ষণ, ব্ল্যাকমেইল ও পর্নোগ্রাফি চক্র পরিচালনার অভিযোগে কথিত মানবাধিকার নেতা নুরুল ইসলাম ওরফে নুরুল হককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। দীর্ঘদিন ধরে হবিগঞ্জের বাহুবল ও চুনারুঘাট এলাকায় ‘মানবাধিকার’ ও ‘এনজিও কার্যক্রমের’ আড়ালে এই ভয়াবহ অপরাধচক্র পরিচালনার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

রোববার (৮ মার্চ) সন্ধ্যায় র‍্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চুনারুঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নুরুল হক বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের লাকুড়ীপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি নিজেকে ‘বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা’র সিলেট বিভাগীয় সভাপতি হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।

এ ঘটনায় বাহুবল মডেল থানায় চার তরুনী- মামলা দায়ের করেছেন। মামলায় প্রধান অভিযুক্ত নুরুল হকসহ ওসমানীনগর উপজেলার আবুল বশর (মামুন বখত) এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে @ মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন@২০১২ এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়েছে।

র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান অভিযুক্ত নুরুল হককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি মানবাধিকার সংস্থার আড়ালে দীর্ঘদিন ধরে অসহায় নারীদের ব্ল্যাকমেইল করে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায়- প্রেরণ করা হয়েছে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাটি @ তদন্ত করা হচ্ছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।@

আরওপড়ুন…….সুপেয় পানিতে বদলাচ্ছে গ্রামের চিত্র কথা রেখেছেন সৈয়দ শাফকাত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!