1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে সড়ক সংস্কারের মাটি উধাও, বিক্রির অভিযোগে ক্ষোভ এলাকাবাসীর - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

মাধবপুরে সড়ক সংস্কারের মাটি উধাও, বিক্রির অভিযোগে ক্ষোভ এলাকাবাসীর

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১২৬ Time View
ক্রাইসিন সংবাদ :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিখলা থেকে কমলপুর গ্রামের সড়ক সংস্কার কাজে ব্যবহারের জন্য রাস্তার দুই পাশে কেটে রাখা মাটি বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাতের আধারে ট্রাক্টরের মাধ্যমে এসব মাটি বিভিন্ন মানুষের কাছে বিক্রি করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উদ্যোগে হরিখলা–কমলপুর সড়কের সংস্কার কাজ শুরু হলে রাস্তার দুই পাশে মাটি কেটে স্তুপ করে রাখা হয়। অভিযোগ রয়েছে, কমলপুর গ্রামের আবিদ মিয়ার ছেলে রুবেল মিয়া এবং নাজিরপুর গ্রামের কালা মিয়া রাতের অন্ধকারে ট্রাক্টরের মাধ্যমে সেই মাটি বিভিন্ন স্থানে বিক্রি করে দিচ্ছেন।
বুধবার (১১ মার্চ) সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে মাটি বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে দাবি করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে রুবেল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো মাটি বিক্রির সঙ্গে জড়িত নই।”
অন্যদিকে কালা মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি একজন ট্রাক্টর চালক। ট্রাক্টরে করে মালামাল এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া আমার কাজ। তবে আমি কোনো মাটি কাটার সঙ্গে জড়িত নই।”
কমলপুর গ্রামের বাসিন্দা জহুর আলীর ছেলে তারেক মির্জা, আঃ হাই সর্দারের ছেলে রুকন মিয়া সর্দার এবং আঃ আহাদ ছোট্টু মিয়ার ছেলে রানা অভিযোগ করে বলেন, “রুবেল মিয়ার যোগসাজশে কালা মিয়ার ট্রাক্টরের মাধ্যমে রাতের অন্ধকারে রাস্তার মাটি বিক্রি করা হচ্ছে।”
এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রকৌশলী রেজাউন নবী বলেন, “এ ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!