1. salmankoeas@gmail.com : admin :
লাখাই হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সঙ্গে মতবিনিময় করেছেন হুইপ জিকে গউছ। - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
লাখা উপজেলা প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি কাশেম, সম্পাদক রফিকুল, সাংগঠনিক পারভেজ: নন্দীগ্রামে চেয়ারম্যান পদে বহাল বিএনপি নেতা আব্দুল মতিন মাধবপুরে ২২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মাধবপুরের সুরমা চা বাগানে দুই সপ্তাহ ধরে বেতন বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ মাধবপুর বাজারে খোলা বৈদ্যুতিক বক্স: চায়ের স্টলের পাশে ‘মরণ ফাঁদ’, আতঙ্কে জনসাধারণ লাখাইয়ে ২৫ মার্চ গনহত্যা দিবস উদযাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিকনিক! প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, মাধবপুরে সমালোচনার ঝড় মাধবপুরে ঈদে বেড়াতে গিয়ে হামলার শিকার পরিবার, লুট স্বর্ণ ও নগদ অর্থ চা বাগানে পর্যটক তরুণী অপহরণ ও ধর্ষণ। গ্রেফতার ১ মাধবপুরে সেতু আছে, ১৩ বছরেও জোটেনি ওঠার সড়ক! ভোগান্তিতে ৩০ গ্রামের মানুষ

Join 3 other subscribers

লাখাই হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সঙ্গে মতবিনিময় করেছেন হুইপ জিকে গউছ।

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৯২ Time View

টআশীষ দাশ গুপ্ত লাখাই প্রতিনিধি:

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জাতীয় সংসদের হুইপ হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জিকে গউছ এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৩শে মার্চ দুপুরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের লাখাই উপজেলা শাখার আহবায়ক আশীষ দাশ গুপ্তের সভাপতিত্বে সদস্য সচিব রনজিত চন্দ্র দেব এর পরিচালনায় নেতৃবৃন্দের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা করেছেন হুইপ ও হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জিকে গউছ । সভার লক্ষ্য ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি, পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠা এবং উন্নয়ন কর্মকাণ্ডে সকল সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করা।

সভায় ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের মতামত, সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। হুইপ মনোযোগ দিয়ে এসব কথা শুনেন এবং প্রয়োজনীয় সমাধান গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশে উন্নত, নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ হিসেবে গড়ে তোলতে চাই। তাই একক কোন নেতৃত্ব নয় সকলের সহযোগিতায় উন্নয়ন কাজ হবে।

মতবিনিময় সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের প্রতিজ্ঞা ব্যক্ত করে আলহাজ্ব জিকে গউছ হুইপ ও হবিগঞ্জ ৩ আসনের এমপি নির্বাচিত হওয়া ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট লাখাই উপজেলা শাখা,

অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর সদস্য সচিব অতীন কুমার দত্ত চৌধুরী, যুগ্ন আহ্বায়ক এডভোকেট মিঠুন চন্দ্র গোপ, যুগ্ন আহ্বায়ক রাজন চন্দ্র দাস, না দিলে বড়ুয়া, সঞ্জয় দাস, অনুপ দাস, সুব্রত রায়, উত্তম দাস,সঞ্জয় রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর উপজেলা শাখার উপদেষ্টা মুক্তিযোদ্ধা কেসব চন্দ্র রায়, ডাঃ অনুজ দাশ, সিনিয়র যুগ্ন আহবায়ক দিলীপ পাল, যুগ্ন আহবায়ক অপূর্ব চন্দ্র দেব, অর্জুন দাস বাবলু, অসিত ভট্টাচার্য, নিরঞ্জন দাস অর্জুন মোদক সরদার সমীরণ শীল, শ্রীবাস দাস বৈষ্ণব,, সুজিত শীল, সুজিত চন্দ্র দেব, রিপন কর্মকার, গুরু দাস কর্মকার,অপু দাস, পরেশ সূত্রধর, নিপেশ সরকার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আরওপড়ুন….ঈদ উপলক্ষে এমপি সৈয়দ মুহাম্মদ ফয়সলের সঙ্গে মাধবপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading