1. salmankoeas@gmail.com : admin :
দেশে ৩৮৪৯ চাঁদাবাজের তালিকা, ৯০% রাজনৈতিক সংশ্লিষ্টতা; হবিগঞ্জে ৩৪ - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
কাজিপুরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মাধবপুর পৌর মহিলা দলের দোয়া ও মিলাদ মাহফিল লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযান  তিন জন আটক ২০ কেজি গাঁজা সহ বিজ ধর্মঘর-০২ শাখার শুভ উদ্বোধন মাধবপুরে নতুন পথচলায় ‘বিজ’—সেবার পরিধি বাড়াতে ধর্মঘর-০২ শাখার যাত্রা শুরু কাজিপুরে সোনামুখী পাইলট কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সংঘাতের অবসান, সম্প্রীতির অক্ষুণ শান্তিপূর্ণ সমাধানের স্বীকৃতিস্বরূপ লাখাই থানার ওসিকে ধন্যবাদ জ্ঞাপনপত্র। কাজিপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড ডন-সামিরার অন্তরঙ্গ ছবি নিয়ে বিতর্ক,  সামনে আসলো চাঞ্চল্যকর তথ্য এমপি এসএম ফয়সলকে মৃত দেখিয়ে ফেসবুকে পোস্ট, চুনারুঘাট থানায় জিডি গ্রামের স্কুলে তাক লাগানো ফলাফল, জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৫৯.৪৬ শতাংশ

দেশে ৩৮৪৯ চাঁদাবাজের তালিকা, ৯০% রাজনৈতিক সংশ্লিষ্টতা; হবিগঞ্জে ৩৪

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪২৪ Time View

স্টাফ রিপোর্টার:
দেশব্যাপী চাঁদাবাজদের দমন ও আইনের আওতায় আনতে ৩ হাজার ৮৪৯ জনের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করেছে পুলিশ। এর মধ্যে ঢাকা মহানগর এলাকায় রয়েছে ১ হাজার ২৫৪ জন এবং বাকি ২ হাজার ৫৯৫ জন দেশের ৬৪ জেলায় সক্রিয়।

পুলিশের তথ্য অনুযায়ী, তালিকাভুক্তদের প্রায় ৯০ শতাংশ কোনো না কোনোভাবে রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। তারা সড়ক, হাটবাজার, পরিবহন স্ট্যান্ড, নির্মাণ প্রকল্পসহ বিভিন্ন খাত থেকে চাঁদা আদায় করে থাকে। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ বা কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।

তালিকা অনুযায়ী, হবিগঞ্জ জেলায় ৩৪ জন চাঁদাবাজের নাম উঠে এসেছে। এছাড়া কক্সবাজারে ৮৮, চট্টগ্রামে ৬৭, যশোরে ৬৫সহ বিভিন্ন জেলায় উল্লেখযোগ্য সংখ্যক চাঁদাবাজ চিহ্নিত হয়েছে।
পুলিশ জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এ তালিকা প্রস্তুতের কাজ চলছে এবং শিগগিরই তা চূড়ান্ত করা হবে। একই সঙ্গে সন্ত্রাসী ও অস্ত্রধারীদের পৃথক তালিকাও তৈরি করা হচ্ছে।

আরওপড়ুন….. মাধবপুরে বিজিবির অভিযানে ৬৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!