1. salmankoeas@gmail.com : admin :
সিরাজগঞ্জ জেলা এলপি গ্যাস পরিবেশক ২১ সদস্য বিশিষ্ট কমিটি - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

সিরাজগঞ্জ জেলা এলপি গ্যাস পরিবেশক ২১ সদস্য বিশিষ্ট কমিটি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৪০৪ Time View

মাহমুদুল হাসান শুভ , কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলায় গ্যাস পরিবেশনা কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে নতুন একটি কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি স্থানীয় গ্যাস পরিবেশক ও সংশ্লিষ্টদের সমন্বয়ে এই কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি মনোনীত হয়েছেন সিরাজগঞ্জ সদরের রামগাতির মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ স্বত্তাধিকারী হাজী মোঃ আবু তাহের এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজিপুরের খেদমা এন্টার প্রাইজ স্বত্তাধিকারী প্রভাষক ও মানবাধিকার কর্মী মোঃ আবু বাশীর।

গত বুধবার (৮ই এপ্রিল) বিকেলে জেলার হোটেল ডস. এপেটাইজারে গ্যাস পরিবেশকদের মতামতের ভিত্তিতে উক্ত কমিটি ঘোষণা করা হয়।

অন্যান্য পদে যারা রয়েছেন তারা হলেন সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, মো. শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মো. নুর হাসান, মো. মুশফিকুর রহমান লিপু, সাংগঠনিক সম্পাদক মো. সায়েম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ হালিম, কোষাধ্যক্ষ মো. আজিজুল হক, মোস্তাফিজুর রহমান তপু, দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আঃ রহিম, শাহাজাহান আলী সাজু।

কমিটির কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আঃ বাছেদ, কে এম মইদুল হক, নাজমুল ইসলাম খান, মো: ইয়ামিন সরকার, কাওসার আলী, খাইরুল ইসলাম।

এসময় মেসার্স নিপু এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী হাজী মোঃ জাহাঙ্গীর আলম কে প্রধান উপদেষ্টা করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। অন্যান্যদের মাঝে রয়েছেন মোঃ মোস্তাকিন, আবু ছিদ্দিক হোসেন, জাহাঙ্গীর আলম এবং মোস্তাফিজুর রহমান।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, জেলার গ্যাস পরিবেশনা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও গ্রাহকবান্ধব করতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। একই সঙ্গে গ্যাস সরবরাহে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় সংশ্লিষ্টরা মনে করছেন, এই কমিটি গঠনের মাধ্যমে সিরাজগঞ্জে গ্যাস পরিবেশনা খাতে শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ গ্রাহকরা উপকৃত হবেন।

আরওপড়ুন….হুঙ্কারের আড়ালে ‘যুদ্ধবিরতির আকুতি’ ট্রাম্পের, ইরানের কূটনৈতিক বিজয়

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!