1. salmankoeas@gmail.com : admin :
বগুড়ায় সয়াবিন তেল বাড়তি দামে বিক্রির অপরাধে জরিমানা - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

বগুড়ায় সয়াবিন তেল বাড়তি দামে বিক্রির অপরাধে জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩২২ Time View

বগুড়া : প্রতিনিধি তানসেন আলী মন্টু

বগুড়ায় সরকারের নির্ধারিত মূল্য উপেক্ষা করে বাড়তি দামে ভোজ্যতেল বিক্রির অপরাধে ব্যবসায়ীর জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার। কৃত্রিম সংকট তৈরি করতে নানা অজুহাতে বেপরোয়া হয়ে উঠেছে অসাধুরা। এক লিটার ও দুই লিটার বোতল চাহিদা অনুযায়ী মিলছে না। আধা লিটার তেলের বোতল পাওয়া গেলেও অতিরিক্ত মূল্য গুনছেন ভোক্তারা।

গতকাল সোমবার দুপুরে শাজাহানপুর উপজেলার বনানী বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। নেতৃত্ব দেন র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোতলজাত ২ লিটার সয়াবিন তেল সর্বোচ্চ খুচরা মূল্য ৩৯০ টাকার পরিবর্তে ৪১০ টাকা থেকে ৪২০ টাকায় বিক্রি করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষন আইনে অর্থদন্ডিত মোহাম্মদ আলী বনানী বাজারের দোকানি। পৃথক অভিযানে গৌর সাহা মিষ্টির দোকানে হাইড্রোজ দিয়ে জিলাপী তৈরি করার অপরাধে দুই হাজার টাকা জরিমানা করে। অর্থদন্ডিত তপন সাহা শাজাহানপুর উপজেলার মাদলা এলাকার বাসিন্দা।

এরআগে, গত শনিবার শহরের রাজাবাজার এলাকার কয়েকটি প্রতিষ্ঠানে ভোজ্যতেল বিক্রয়ে অনিয়মের প্রমাণ পায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। বিক্রেতারা সরবরাহ সংকট দেখিয়ে সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়েও বেশি দাম নিচ্ছিলেন। তারা ক্রয় ও বিক্রয়ের রশিদ দেখাতে পারেননি। প্রতি লিটার সয়াবিন তেল নির্ধারিত মূল্যের পরিবর্তে ২১০ টাকায় বিক্রি হচ্ছিল। এসময় ছয় ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

আরওপড়ুন…… পাহাড়-সমতলের সব নাগরিকের পরিচয় এক, সবার সমান অধিকার: প্রধানমন্ত্রী

 

 

বগুড়া।
১৩ এপ্রিল

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!