1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত: নীড় মহিলা সমবায় সমিতির পথচলা শুরু - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম:
মধুখালীতে জিপিএ-৫ পাওয়া ৭১ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান শ্রমিকবান্ধব নেতৃত্বে প্রশংসিত স্ট্যান্ডার্ড গ্রুপের COO মোঃ নূর-ই-আলম রাজধানীসহ দেশের সড়কে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা সংসদ অধিবেশনকে কেন্দ্র করে ঢাকার বিস্তীর্ণ এলাকায় সভা-মিছিল নি/ষি/দ্ধ মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত মানিকপুরে যুবসমাজের হাতে ২০পিস ইয়াবাসহ ইকবাল আটক কাজিপুরের চরাঞ্চলে নদীভাঙন রোধ ও যমুনা উপজেলা বাস্তবায়নের দাবি নন্দীগ্রামে সার সংকট কারসাজি, অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা কাজীপুরে দুই হাজারের বেশি বৃক্ষরোপণ, পরিচর্যার আহ্বান উপজেলা প্রশাসনের

মাধবপুরে নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত: নীড় মহিলা সমবায় সমিতির পথচলা শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩০৬ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নে ‘নীড় মহিলা সমবায় সমিতি লিমিটেড’ সরকারি নিবন্ধন লাভ করেছে। রবিবার (১৯ এপ্রিল) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন সমবায় অধিদপ্তরের জেলা সমবায় কার্যালয়, হবিগঞ্জ থেকে সমিতিটির নিবন্ধন প্রদান করা হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সমিতিটির নিবন্ধন নম্বর ২০২৬.১.০৮.৩৬৭১,০২৬৯। ২০ জন নারী উদ্যোক্তাকে নিয়ে গঠিত এ সমবায় সমিতি জগদীশপুর ইউনিয়নের নারী টেইলারদের সংগঠিত করে আত্মকর্মসংস্থান ও আর্থিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে।

সমিতির সভাপতি পারভীন আক্তার জানান, নিবন্ধনের জন্য তারা মাধবপুর উপজেলা সমবায় অফিসে আবেদন করেন। অত্যন্ত স্বল্প সময়ে মাত্র ৩৪৫ টাকা সরকারি ফি প্রদান করে কোনো ধরনের ঘুষ ছাড়াই নিবন্ধন পাওয়ায় তারা অভিভূত। তিনি বলেন, “এটি আমাদের কাছে স্বপ্নের মতো। আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞ।”

মাধবপুর উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা ইসমাইল তালুকদার রাহি জানান, আবেদন পাওয়ার পর ২০ জন কর্মজীবী নারী উদ্যোক্তার আগ্রহ ও তাদের সুপরিকল্পিত উদ্যোগ দেখে দ্রুত নিবন্ধনের ব্যবস্থা করা হয়। তিনি বলেন, “বর্তমান বিশ্বে নারীরা কোনো অংশে পিছিয়ে নেই। এ দেশের নারীরাও এগিয়ে যাবে—এই প্রত্যাশা করি। তাদের নিবন্ধন সম্পন্ন করতে পেরে ভালো লাগছে।”

নবগঠিত এ সমবায় সমিতির মাধ্যমে জগদীশপুর ইউনিয়নের স্থানীয় নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

আরওপড়ুন…… মাধবপুরে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!