1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট লাখাইয়ে ” কৃষ্ণপুর গণহত্যা দিবস” আজ নীলফামারী টিটিসিতে দিনব্যাপী চাকরি মেলা: ১০ প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন প্রার্থীরা মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল  পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

মাধবপুরে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪১৭ Time View

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা::
হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) বিকেলে মাধবপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল, মাধবপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. সুমন চৌধুরী, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

 

সভায় ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় জানানো হয়, আগামী ২৫ এপ্রিল ২০২৬ তারিখ থেকে অনলাইনে আবেদন করা যাবে। ২ মে ২০১২ থেকে ২ মে ২০১৪ সালের মধ্যে জন্মগ্রহণকারী কিশোর-কিশোরীরা এতে অংশগ্রহণ করতে পারবে। দলীয় ও ব্যক্তিগত—উভয় ক্যাটাগরিতে মোট ৮টি ইভেন্টে আবেদন করা যাবে।

আগ্রহীরা notunkurisports.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। এছাড়া যেকোনো তথ্যের জন্য ০১৫২১১০০৩২৬ নম্বরে যোগাযোগ কিংবা spors.notunkuri@gmail.com ইমেইলে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

আরওপড়ুন….. সুরমা চা বাগানে নারী পর্যটক গণধর্ষণ মামলার পলাতক আসামি  গ্রেফতার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!