1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে মাদক নির্মূলে কাজ করছে হাজী সোলাইমান স্পোর্টিং ক্লাব - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
কাজিপুরের বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত নীলফামারীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অপরাধে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড ডিমলায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১শয্যা উন্নীতকরণে সোয়েল টেস্ট মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন, নিলেন সেবার খোঁজখবর চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য কাজীপুরে ওভারলোড ও ঢাকনাবিহীন বালুবাহী ট্রাকে জরিমানা জনগণের আস্থা অর্জন ও ঐক্য বজায় রাখার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর; নীলফামারীতে বিএনপির মতবিনিময় সভায় কাজীপুরে পৃথক মাদকবিরোধী অভিযান: গাঁজা-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

মাধবপুরে মাদক নির্মূলে কাজ করছে হাজী সোলাইমান স্পোর্টিং ক্লাব

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৪৪ Time View
মাধবপুরে মাদক নির্মূলে কাজ করছে হাজী সোলাইমান স্পোর্টিং ক্লাব

মাধবপুর (হবিগঞ্জ)সংবাদদাতা::
হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় মাদক নির্মূলে প্রশংসনীয় ভূমিকা পালন করছে হাজী সোলাইমান স্পোর্টিং ক্লাব। এলাকার যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ক্লাবটির সদস্যরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। জানা গেছে, সমাজসেবক হাজী সোলাইমান মিয়ার নেতৃত্বে পৌরসভার বিভিন্ন এলাকার যুবক ও কিশোরদের নিয়ে খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নিয়মিত ফুটবল, ক্রিকেট ও অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে ইতিবাচক মানসিকতা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

স্থানীয়দের মতে, খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, দায়িত্ববোধ এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পাচ্ছে। ফলে তারা মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকছে।

হাজী সোলাইমান মিয়া বলেন, “যুবসমাজকে মাদক থেকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি।” তিনি আরও বলেন, মাধবপুর পৌরসভাকে মাদকমুক্ত ও সুন্দর সমাজে পরিণত করতে ক্লাবের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন।

আরওপড়ুন…….. এনসিপির দায়ের করা মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের ১১ নেতা জামিনে মুক্ত

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!