1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম:
নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১শয্যা উন্নীতকরণে সোয়েল টেস্ট মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন, নিলেন সেবার খোঁজখবর চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য কাজীপুরে ওভারলোড ও ঢাকনাবিহীন বালুবাহী ট্রাকে জরিমানা জনগণের আস্থা অর্জন ও ঐক্য বজায় রাখার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর; নীলফামারীতে বিএনপির মতবিনিময় সভায় কাজীপুরে পৃথক মাদকবিরোধী অভিযান: গাঁজা-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩ শাখা বন্ধ করে উধাও! ফারইস্টের পাওনা নিয়ে বিপাকে মাধবপুরের গ্রাহকরা বাড়ির সামনে হাঁটতে গিয়ে প্রাণ গেল ৬৫ বছরের নুরজাহানের সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে ইউএনওর গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষঅল্পের জন্য রক্ষা পেলেন ইউএনও, গাড়ির ব্যাপক ক্ষতি; আহত কাভার্ড ভ্যানের হেলপার

মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৩১ Time View
মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা
মাধবপুর সংবাদদাতা :
বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তা বরাবরের মতোই আকাশচুম্বী। বিশ্বকাপ, কোপা আমেরিকা কিংবা বড় কোনো আন্তর্জাতিক ফুটবল আসর এলেই দেশের বিভিন্ন অঞ্চলে সমর্থকদের উন্মাদনা নতুন মাত্রা পায়। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার প্রত্যন্ত শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর বাজারে দেখা গেছে আর্জেন্টিনা সমর্থকদের ব্যতিক্রমী আয়োজন।
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে বাজারজুড়ে কয়েক হাজার ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা টানিয়েছেন সমর্থকরা। নীল-সাদা রঙের এই পতাকায় ছেয়ে গেছে পুরো বাজার এলাকা। শুধু তাই নয়, আর্জেন্টিনার পতাকার আদলে সাজানো হয়েছে বাজারসংলগ্ন বিভিন্ন গাছও। ফলে পুরো এলাকা যেন পরিণত হয়েছে এক খণ্ড আর্জেন্টিনায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে তৈরি করা এ বিশাল পতাকা নির্মাণে প্রায় ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। ফুটবলপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি ইতোমধ্যে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
আর্জেন্টিনা সমর্থক হুমায়ুন কবির জানান, শাহপুর বাজারে টানানো এই বিশাল আকৃতির পতাকাটি হবিগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বড় বলে তাদের দাবি। তিনি বলেন, “প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা থেকেই আমরা এই আয়োজন করেছি। ফুটবলপ্রেমীদের জন্য এটি একটি স্মরণীয় উদ্যোগ হয়ে থাকবে বলে আশা করছি।”
শুধু পতাকা টানানোতেই সীমাবদ্ধ থাকেননি সমর্থকরা। আর্জেন্টিনার খেলা উপভোগের জন্য ঢাকা থেকে একটি সুবিশাল প্রজেক্টর এনে বাজারে স্থাপন করা হয়েছে। এতে শত শত দর্শক একসঙ্গে খেলা উপভোগ করছেন। খেলা চলাকালে সমর্থকদের উল্লাস ও উৎসাহে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
স্থানীয়রা জানান, বিশ্বকাপ বা বড় কোনো ফুটবল আসর এলেই শাহপুর বাজারে উৎসবের আমেজ বিরাজ করে। আর্জেন্টিনা দলের সমর্থকরা নিজেদের এলাকা, দোকানপাট, রাস্তা এবং গাছের মগডাল পর্যন্ত নীল-সাদা পতাকায় সাজিয়ে তোলেন। তাদের এমন ব্যতিক্রমী আয়োজন ফুটবলপ্রেমীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!