1. salmankoeas@gmail.com : admin :
জোড়া গোল করেও কেন উদযাপন করেননি ইয়াসিন ২০২৬ ফুটবল বিশ্বকাপ - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে করাব ইউনিয়ন পরিষদের সচিব ও হিসাব সহকারী কর্মস্থলে গরহাজির থাকায় শোকজ। জোড়া গোল করেও কেন উদযাপন করেননি ইয়াসিন ২০২৬ ফুটবল বিশ্বকাপ নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী বেনজীরকে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে আমিরাতের চিঠি লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা অনুষ্ঠিত। মাধবপুরে ইয়াবা পাচারচক্রের সদস্য আটক, জব্দ ৬০০ পিস ইয়াবা সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার কুঁড়েঘরে মাদক ব্যবসায়ী লাগিয়েছেন এসি, নিরাপত্তায় সিসি ক্যামেরা নোয়াখালীতে শিশু ধ/র্ষণে/র অভিযোগে পুলিশ পরিদর্শক প্র/ত্যা/হার ‘ভাগ্যিস, আরও গোল হজম করিনি’—ড্র করে স্বস্তি ব্রাজিলের

Join 4 other subscribers

জোড়া গোল করেও কেন উদযাপন করেননি ইয়াসিন ২০২৬ ফুটবল বিশ্বকাপ

অনলাইন ডেস্ক:
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৪৫ Time View
ছবি: সংগৃহীত

তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়ে সুইডেনের বিশ্বকাপ শুরুর পর থেকেই আলোচনায় ইয়াসিন আয়ারি। ম্যাচের প্রথম গোল করার পর তিনি উদযাপন না করে হাত তুলে ক্ষমা প্রার্থনা করেন—এটি ছিল মূলত তিউনিসিয়ান শিকড়ের প্রতি তার সম্মান প্রদর্শন। 

সুইডেনের সোলনায় জন্মগ্রহণ করেন ২২ বছর বয়সী ইয়াসিন। তাঁর বাবা আজ্জুজ আয়ারি তিউনিসিয়ান। যদিও ২০২২ বিশ্বকাপের আগে তিউনিসিয়ার হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন ইয়াসিন, কিন্তু তিনি বেছে নেন সুইডেনকেই।

 

আজ্জুজ আয়ারি এ সিদ্ধান্তকে সমর্থন করে বলেন, “আমি চাইতাম সে সুইডেনের হয়ে খেলুক। যে দেশ তাকে লালন করেছে, তার প্রতি অবদান রাখা উচিত।”

 

তিউনিসিয়ার কোচ সাব্রি লামোচি ইয়াসিনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বলেন, “সে ভালো খেলোয়াড়। আমরা তাকে চিনি এবং তার জন্য শুভকামনা রইল।”

ছবি: সংগৃহীত

শুরুর হমো ম্যাচের শেষ গোলটিও করেন ইয়াসিন। এবার উদযাপন করেন হাঁটুতে স্লাইড দিয়ে, কান হাতে ধরে সুইডেন সমর্থকদের উদ্দেশে।

তার দুই গোলের মাঝে আলেকজান্ডার ইসাক, ভিক্টর গিয়োকারেস ও মাতিয়াস স্ভানবার্গ গোল করেন। স্ভানবার্গ বদলি হিসেবে নামার মাত্র ১২ সেকেন্ডের মধ্যেই গোল করেন। বিশ্বকাপে বদলি নেমে যা দ্রুততম গোলের রেকর্ড।

এই জয়ে সুইডেন গ্রুপ এফ-এর শীর্ষে উঠে এসেছে।

জমকালো আয়োজনে অনুষ্ঠিত ফুটবল খেলা, প্রধান অতিথি মো. আজাহারুল ইসলাম


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading