1. salmankoeas@gmail.com : admin :
ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩০৮ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে মাধবপুর থানায় সাধারণ ডাইরি (জিডি) করেছেন সাংবাদিক এম এ কাদের। মঙ্গলবার (২১ এপ্রিল) তিনি মাধবপুর থানায় এ জিডি দায়ের করেন। জিডি নম্বর- ১২৮২।

জিডিতে উল্লেখ করা হয়, শরীয়তসম্মত হক্কানী দরবারসমূহের মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফ দীর্ঘদিন ধরে শরীয়ত ও সুন্নাহর আলোকে পরিচালিত একটি সুপ্রতিষ্ঠিত দ্বীনি প্রতিষ্ঠান। দরবারটি ইসলামের আদর্শ প্রচার, আত্মশুদ্ধি, নৈতিক শিক্ষা এবং মানবকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

কিন্তু সম্প্রতি একটি ভুয়া ফেসবুক আইডি থেকে দরবার শরীফ সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। বিশেষ করে দরবার শরীফের বর্তমান গদ্দিনিশিন পীর সাহেব আলহাজ্ব মুফতি সৈয়দ ছালেহ আহমদ মামুন আল-হোসাইনী এবং পীরজাদা আলহাজ্ব মুফতি সৈয়দ মঈনুদ্দীন আহমদ আল-হোসাইনীকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ও আপত্তিকর পোস্ট করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

জিডিতে আরও বলা হয়, গত ১৯ এপ্রিল ২০২৬ ইং তারিখ দুপুর আনুমানিক ২টার দিকে “আসসালামু আলাইকুম” নামের একটি ফেসবুক আইডি থেকে অপপ্রচারমূলক পোস্ট প্রকাশ করা হয়। পরবর্তীতে ওই আইডির নাম পরিবর্তন করে “কওমি ছাত্র আবরার” করা হয়, যা সন্দেহজনক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ওই আইডি থেকে ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা ধর্মীয় সম্প্রীতি নষ্টসহ সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।

সাংবাদিক এম এ কাদের জানান, তিনি ফান্দাউক দরবার শরীফের বর্তমান গদ্দিনিশিন পীর সাহেবের নিকট বয়াত গ্রহণকারী একজন মুরিদ হিসেবে বিষয়টির গুরুত্ব বিবেচনায় সাধারণ ডাইরি দায়ের করেছেন, যাতে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়।

তিনি সংশ্লিষ্ট ভুয়া ফেসবুক আইডির ব্যবহারকারীকে দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে মাধবপুর থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরওপড়ুন….. কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!