1. salmankoeas@gmail.com : admin :
লৌহজংয়ে ধ'র্ষকের ফাঁ'সির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট লাখাইয়ে ” কৃষ্ণপুর গণহত্যা দিবস” আজ নীলফামারী টিটিসিতে দিনব্যাপী চাকরি মেলা: ১০ প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন প্রার্থীরা মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল  পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু কাজিপুরের বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত নীলফামারীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অপরাধে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড ডিমলায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল

লৌহজংয়ে ধ’র্ষকের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২৫৩ Time View

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা :
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নে প্রতিবন্ধি কিশোরীকে (১৬) ধর্ষণের প্রতিবাদে ধর্ষকের সালিশ বিচারকের বিচার ও ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার কলমা বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়৷
এর আগে উপজেলার কলমা ইউনিয়নের বাশিরা গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটেছে।

অভিযুক্তের নাম আল মামুন ফরাজী (৫৫)। টাকার লোভ দেখিয়ে ভুট্টা জমিতে নিয়ে গিয়ে প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আল মামুন ফরাজী পটুয়াখালীর বাউফল উপজেলার চরবাদকাটি গ্রামের স্থায়ী বাসিন্দা। বর্তমানে সে উপজেলার বাশিরা গ্রামে বসবাস করে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত মঙ্গবার উপজেলার বাশিরা গ্রামে ওই প্রতিবন্ধি মেয়েটির বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে টাকার লোভ দেখিয়ে পাশের ভুট্টা ক্ষেতের ভিতরে নিয়ে ধর্ষণ করে। এ সময় এলাকাবাসী টের পেয়ে প্রতিবন্ধি মেয়েটিকে উদ্ধার করে। কিন্তু ধর্ষক আল মামুন ফরাজী এ সময় পালিয়ে যেতে সক্ষম হয়।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ১৬ বছরের এক প্রতিবন্ধি কিশোরীকে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশের ভূট্টা খেতে নিয়ে ধর্ষণের অভিযোগ পেয়েছি। ভু্ক্তভোগীর মা বাদী হয়ে গত বুধবার রাতে থানায় অভিযোগ করেছে। পরদিন অভিযুক্ত আল মামুন ফরাজীকে গ্রেফতার করে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!