1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে মন্দিরে অগ্নিসংযোগ: পুলিশের অভিযানে মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী সর্বোচ্চ শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিচ্ছেন : এমপি মোশারফ মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য জশনে জুলুস লাখাইয়ে সুতাং নদীর বালু নিলামে বিক্রি।। টাকা ফেরতের দাবি সাধারণ মানুষের নন্দীগ্রামে স্কুলব্যাগ দিলেন এমপি, মোশারফ ও ইউনিয়নে কর্মসূচির চাল বিতরণ মধুখালীতে জিপিএ-৫ পাওয়া ৭১ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান শ্রমিকবান্ধব নেতৃত্বে প্রশংসিত স্ট্যান্ডার্ড গ্রুপের COO মোঃ নূর-ই-আলম রাজধানীসহ দেশের সড়কে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা সংসদ অধিবেশনকে কেন্দ্র করে ঢাকার বিস্তীর্ণ এলাকায় সভা-মিছিল নি/ষি/দ্ধ মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত

মাধবপুরে মন্দিরে অগ্নিসংযোগ: পুলিশের অভিযানে মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৪৭ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি মন্দিরের পূজার সরঞ্জামাদি সংরক্ষণের টিনশেড ঘরে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ বুধবার ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটের দিকে মাধবপুর থানাধীন আফজলপুর গ্রামের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরের পূজার সামগ্রী সংরক্ষণের টিনশেড ঘরে দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দেয়। এতে মন্দিরের গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পরপরই হবিগঞ্জ জেলা পুলিশের তৎপরতায় তদন্ত শুরু হয়। পুলিশ সুপারের দিকনির্দেশনায় ধারাবাহিক তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়।
এরই ধারাবাহিকতায় গত রবিবার (২৬ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে মাধবপুর থানার ৩ নং বহরা ইউনিয়নের মনতলা বাজার এলাকা থেকে মূল অভিযুক্ত মো. বোরহান উদ্দিন সোহাগ (৩৭)কে গ্রেফতার করে পুলিশ। তিনি আফজলপুর গ্রামের মৃত জয়নাল আবেদীন ওরফে তালেবরের ছেলে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বোরহান উদ্দিন সোহাগ মন্দিরে অগ্নিসংযোগের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাধবপুর থানার ওসি মোঃ সোহেল রানা।

আরওপড়ুন….. লাখাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ এর উদ্বোধন ও আলোচনা সভা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!