1. salmankoeas@gmail.com : admin :
জলাবদ্ধতায় বিপর্যস্ত জগদীশপুর-তেমুনিয়া দ্রুত সমাধান চান স্থানীয়রা - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

জলাবদ্ধতায় বিপর্যস্ত জগদীশপুর-তেমুনিয়া দ্রুত সমাধান চান স্থানীয়রা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২২৮ Time View
মাধবপুর হবিগঞ্জ সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর-তেমুনিয়া এলাকায় অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণের ফলে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে। এ সমস্যার দ্রুত সমাধান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন তারা।
স্থানীয়দের অভিযোগ, অতীতে বৃষ্টির পানি সহজেই নেমে যেত এবং এলাকায় জলাবদ্ধতার কোনো সমস্যা ছিল না। কিন্তু সম্প্রতি রাস্তা নির্মাণকাজ শুরু হওয়ার পর পরিস্থিতির অবনতি ঘটে। রাস্তার দুই পাশের প্রাকৃতিক নালাগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ও আশপাশের বসতবাড়িতে পানি জমে যাচ্ছে।
এতে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। জলাবদ্ধতার কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসীর মতে, সঠিক ড্রেনেজ ব্যবস্থা ছাড়া শুধুমাত্র রাস্তা উঁচু করে নির্মাণ করাই এ সমস্যার মূল কারণ। তারা বলেন, নালাগুলো পুনঃখনন বা পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ না করলে এ সমস্যা দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে।
এ বিষয়ে এলাকাবাসী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং সড়ক ও জনপথ বিভাগ-এর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, রাস্তার দুই পাশের নালা পুনঃখনন এবং পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান নিশ্চিত করা হোক।
এ বিষয়ে জগদীশপুর-তেমুনিয়া এলাকার রাস্তায় পাহাড়ি ঢলে পানি জমে রাস্তা তলিয়ে যাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মো. রেজাউন নবী বলেন, বিষয়টি তার জানা নেই। ভবিষ্যতে এ সমস্যার সমাধানে কোনো পরিকল্পনা রয়েছে কি না জানতে চাইলে তিনি এ সম্পর্কেও অবগত নন বলে জানান।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!