1. salmankoeas@gmail.com : admin :
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত, ট্রাকচালক গ্রেপ্তার - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত, ট্রাকচালক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৩৩৭ Time View

বগুড়া নন্দীগ্রাম প্রতিনিধি তানসেন আলী মন্টু

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় হাসেম আলী (৩৭) নামের অটোভ্যান চালক নিহত হয়েছেন। তিনি উপজেলার কালিকাপুর সড়কপাড়ার বাসিন্দা।

বৃহস্পতিবার দুপুরে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাক আটক ও চালককে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।

জানা গেছে, সকালে নন্দীগ্রাম থেকে অটোভ্যান নিয়ে ফ্রিজ আনতে যান চালক হাসেম আলী। ফ্রিজ নিয়ে ফেরার পথে একটি ট্রাক বেপরোয়া গতিতে অটোভ্যানে ধাক্কা দেয়। মহাসড়ক থেকে ভ্যানসহ ছিঁটকে পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে চাপা পড়ে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অটোচালক হাসেম আলীকে উদ্ধার করে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানান, ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে গ্রেপ্তার করে সড়ক পরিবহন আইনে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরওপড়ুন…. জলাবদ্ধতায় বিপর্যস্ত জগদীশপুর-তেমুনিয়া দ্রুত সমাধান চান স্থানীয়রা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!