1. salmankoeas@gmail.com : admin :
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কাজ করছেন এমপি ফয়সল - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কাজ করছেন এমপি ফয়সল

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ২৭০ Time View

্মা্ধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল টানা ছয় দিন ধরে এলাকায় অবস্থান করে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। গত কয়েক দিনের অতি বৃষ্টি ও ঝড়ে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার নিম্নাঞ্চলগুলোতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে পড়ে গ্রামীণ জনপদ, ভেঙে যায় বিভিন্ন সড়ক এবং ব্যাহত হয় স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা।

বিশেষ করে জগদীশপুরসহ বেশ কয়েকটি এলাকায় বৃষ্টির পানি জমে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এমপি ফয়সল। তিনি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের নিয়ে জরুরি ভিত্তিতে খাল খননের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। এতে করে অনেকটাই স্বস্তি ফিরে পায় এলাকাবাসী।

জগদীশপুর গ্রামের বাসিন্দা অধ্যাপক মঈন উদ্দিন জানান, টানা বৃষ্টির কারণে পুরো এলাকা পানির নিচে তলিয়ে যায়। ঘরবাড়ি ও চলাচলের পথ পানিতে ডুবে গিয়ে মানুষের ভোগান্তি বাড়ে। পরে বিষয়টি এমপির নজরে এলে তিনি নিজে উপস্থিত হয়ে খাল কেটে পানি সরানোর ব্যবস্থা করেন, যা দ্রুত পরিস্থিতির উন্নতিতে সহায়ক হয়।

অন্যদিকে, প্রচণ্ড ঝড়ে গাছপালা ভেঙে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো এলাকায়। এতে করে জনজীবনে নেমে আসে অচলাবস্থা। এমপি ফয়সল বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে জরুরি ভিত্তিতে লাইন মেরামতের উদ্যোগ নেন। তার তৎপরতায় দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়।

চুনারুঘাটের যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক বলেন, চা বাগান এলাকায় গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং রামগঙ্গা এলাকায় পাহাড়ি ঢলে পুরাতন ঢাকা-সিলেট সড়কের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। এমপি সরেজমিনে গিয়ে সড়ক বিভাগকে দ্রুত মেরামতের নির্দেশ দেন। বর্তমানে সড়কটি সংস্কারের কাজ চলমান রয়েছে।

চা শ্রমিক নেতা নৃপেন পাল বলেন, চা বাগানে বিদ্যুৎ পুনঃসংযোগ দেওয়া বেশ কঠিন ছিল। কিন্তু এমপির সরাসরি তদারকির কারণে দ্রুত বিদ্যুৎ ফিরে পাওয়া গেছে। এতে শ্রমিকদের স্বাভাবিক জীবনযাত্রা ফিরতে শুরু করেছে।

এ বিষয়ে সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেন, “এটি একটি প্রাকৃতিক দুর্যোগ, যেখানে মানুষের কোনো হাত নেই। তবে টানা বৃষ্টি ও ঝড়ে মাধবপুর-চুনারুঘাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ, ঘরবাড়ি ও সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত জনজীবন স্বাভাবিক করার জন্য কাজ করে যাচ্ছি।”
আরওপড়ুন….. বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত, ট্রাকচালক গ্রেপ্তার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!