1. salmankoeas@gmail.com : admin :
পরকীয়া বিরোধের জেরে ঢাকায় যুবক হ'ত্যা, মাধবপুরে থেকে লাশ উদ্ধার - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে জমি বিরোধে হামলা-হুমকির অভিযোগ, থানায় মামলা পরকীয়া বিরোধের জেরে ঢাকায় যুবক হ’ত্যা, মাধবপুরে থেকে লাশ উদ্ধার দেওয়ানগঞ্জে ধ’র্ষণকারী সহ চার জন আটক গ্রামীণ জনপদে পৌঁছাল পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র – এমপি মোশারফ হোসেন অবৈধ কর্মকাণ্ডে জড়ালে ছাড় নয়: নেতাকর্মীদের সতর্ক করলেন. এমপি ফয়সল মাধবপুর থানার ওসি সোহেল রানা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দেওয়ানগঞ্জে পৌরসভার ডাস্টবিন এর শেডঘর নির্মাণের প্রস্তুতি নিয়েছেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা  ডিমলায় প্রধান শিক্ষিকা রায়হানা বেগমের অবসর: একটি বর্ণাঢ্য অধ্যায়ের আবেগঘন সমাপ্তি সত্যনির্ভর সংবাদই সমাজ উন্নয়নের চালিকাশক্তি: এমপি ফয়সল কাজিপুরে বাড়িতে হামলা ভাংচুর, খামার থেকে গরু লুট

Join 4 other subscribers

পরকীয়া বিরোধের জেরে ঢাকায় যুবক হ’ত্যা, মাধবপুরে থেকে লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩৫ Time View

মাধবপুর,(হবিগঞ্জ) প্রতিনিধি
রাজধানীর ঢাকায় পরকীয়া সংক্রান্ত বিরোধের জেরে অপহরণ ও নির্যাতনের পর এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ৫ মে সকাল প্রায় ১০টার দিকে মাধবপুর উপজেলার আন্দিউড়া উচ্চ বিদ্যালয় থেকে প্রায় ১০০ গজ দূরে মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ঢাকা মহানগর পুলিশের বাড্ডা থানা পুলিশের একটি দল এবং মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

নিহত যুবকের নাম ফরহাদ হোসেন মাহির (২৩)। তিনি ঢাকার উত্তরখান এলাকার চানপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মৃত আব্দুল আউয়াল এবং মাতা মাজেদা বেগম।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল ঢাকার আফতাবনগর এলাকায় ফরহাদকে অপহরণ করে একটি বাসায় আটকে রাখা হয়। সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে ১ মে একটি প্রাইভেটকারে করে মরদেহটি নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া হয়ে হবিগঞ্জের মাধবপুর এলাকায় এনে ফেলে রাখা হয়।

ধৃত এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বাড্ডা থানার তদন্ত কর্মকর্তা এসআই হানিফের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আন্দিউড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করে মাধবপুর থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত সম্পর্ক ও পরকীয়া সংক্রান্ত বিরোধ রয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: সোহেল রানা।

আরওপড়ুন….. অবৈধ কর্মকাণ্ডে জড়ালে ছাড় নয়: নেতাকর্মীদের সতর্ক করলেন. এমপি ফয়সল


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading