1. salmankoeas@gmail.com : admin :
তাহেরীর বিতর্কিত স্ট্যাটাসের প্রতিবাদে ক্ষুব্ধ সাংবাদিক সমাজ - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, কালনী ট্রেন অবরোধ মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি মাধবপুরে নিখোঁজ সাকিবকে ঘিরে উত্তেজনা, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ লাখাই সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন। লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ৬ জন আহত। আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’

তাহেরীর বিতর্কিত স্ট্যাটাসের প্রতিবাদে ক্ষুব্ধ সাংবাদিক সমাজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১০৯ Time View
মাধবপুর সংবাদদাতা :
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সাংবাদিক সমাজকে নিয়ে আলোচিত ইসলামি বক্তা মুফতী গিয়াস উদ্দিন তাহেরী-এর দেওয়া ফেসবুক স্ট্যাটাসের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা। বুধবার (৬ মে) রাতে তাহেরীর ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
স্ট্যাটাসে তিনি লেখেন, “হবিগঞ্জ-৪, মাধবপুর-চুনারুঘাটের সাংবাদিক ভাইয়েরা কি রাজনৈতিক আধিপত্যবাদীদের রোষানলে পরাধীন?” এছাড়াও তিনি উল্লেখ করেন, “প্রকৃত সাংবাদিক ভাইদের কলমের কালি অর্থের চেয়েও দামি” এবং “সালামের পর কালাম হবে।” এমন বক্তব্যকে সাংবাদিক সমাজের প্রতি অসম্মানজনক ও বিভ্রান্তিকর উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহাম্মেদ বলেন, “সাংবাদিকতা একটি স্বাধীন পেশা।
মাধবপুর-চুনারুঘাটের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছেন। কোনো প্রকার রাজনৈতিক চাপ বা আধিপত্যের কাছে সাংবাদিক সমাজ মাথানত করেনি এবং ভবিষ্যতেও করবে না। আমরা উক্ত মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে সাংবাদিকদের পেশাকে প্রশ্নবিদ্ধ না করার অনুরোধ করছি।”
মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, “সাংবাদিকদের নিয়ে এমন প্রশ্ন তোলার আগে বাস্তবতা যাচাই করা উচিত ছিল। স্থানীয় সাংবাদিকরা স্বাধীনভাবে জনগণের পক্ষে কাজ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য সাংবাদিক সমাজকে হেয় প্রতিপন্ন করার শামিল। আমরা এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কাদের বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের সম্মানহানি হয়—এমন বক্তব্য অনাকাঙ্ক্ষিত। সাংবাদিকদের কাজ নিয়ে প্রশ্ন তোলার আগে তাদের ত্যাগ ও দায়িত্ববোধের বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন ছিল। আমরা তার এমন মন্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং এর তীব্র প্রতিবাদ করছি।” চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু বলেন, “চুনারুঘাট ও মাধবপুরের সাংবাদিকরা সবসময় জনস্বার্থে কাজ করে যাচ্ছেন। সাংবাদিক সমাজকে বিতর্কিতভাবে উপস্থাপন করা দুঃখজনক।
গঠনমূলক সমালোচনা গ্রহণযোগ্য হলেও অসম্মানজনক মন্তব্য কাম্য নয়। আমরা এ ধরনের বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি।”
তাহেরীর ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। স্থানীয় সাংবাদিকদের অনেকেই স্ট্যাটাসটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!