1. salmankoeas@gmail.com : admin :
এমপি ফয়সলকে মন্ত্রী করার দাবিতে মাধবপুরে মানববন্ধন - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি অপরাধ দমনে সারাদেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

এমপি ফয়সলকে মন্ত্রী করার দাবিতে মাধবপুরে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩৬২ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল-কে সরকারের সম্ভাব্য বর্ধিত মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবিতে মাধবপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় মহিলাদলের নেতাকর্মীরা। রোববার বিকেলে উপজেলার তেলিয়াপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সৈয়দ মোহাম্মদ ফয়সল একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ এবং সততা ও জনসেবার প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের অন্যতম সর্বোচ্চ ভোটে নির্বাচিত সংসদ সদস্য হওয়ায় তাঁর জনপ্রিয়তা আরও সুদৃঢ় হয়েছে বলে দাবি করেন তারা।

মহিলাদল নেত্রী ও সাবেক শিক্ষিকা রেজিয়া সুলতানা তরফদার বলেন, “সৈয়দ মোহাম্মদ ফয়সল সবসময় মানুষের পাশে থেকে রাজনীতি করেছেন। তিনি একজন সৎ, পরিচ্ছন্ন ও মানবিক নেতা। এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে তাঁর আন্তরিকতা সবাইকে মুগ্ধ করেছে। তাই তাঁকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে হবিগঞ্জ জেলার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।”

সাবেক কাউন্সিলর ইশরাত জাহান ডলি বলেন, “চুনারুঘাট ও মাধবপুর উপজেলার মানুষের প্রত্যাশা, মন্ত্রিসভায় স্থান পেলে ফয়সল সাহেব সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে পারবেন। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, একজন সফল শিল্প উদ্যোক্তাও। তাঁর উদ্যোগে এলাকায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।”

নারী নেত্রী আকলিমা আক্তার বলেন, “এমপি ফয়সল সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন। এলাকার উন্নয়নে তাঁর আন্তরিকতা ও কর্মতৎপরতা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তাই তাঁকে মন্ত্রী হিসেবে দেখতে চায় মাধবপুর-চুনারুঘাটের মানুষ।”

মানববন্ধনে স্থানীয় নারী নেত্রী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা অবিলম্বে সৈয়দ মোহাম্মদ ফয়সল-কে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
আরওপড়ুন…….. উন্নয়ন ও জনসেবায় এক বছর: ডিমলার ইউএনও মোঃ ইমরানুজ্জামানের সাফল্যের চালচিত্র

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!