1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা–২০২৬ উদ্বোধন - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত মানিকপুরে যুবসমাজের হাতে ২০পিস ইয়াবাসহ ইকবাল আটক কাজিপুরের চরাঞ্চলে নদীভাঙন রোধ ও যমুনা উপজেলা বাস্তবায়নের দাবি নন্দীগ্রামে সার সংকট কারসাজি, অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা কাজীপুরে দুই হাজারের বেশি বৃক্ষরোপণ, পরিচর্যার আহ্বান উপজেলা প্রশাসনের মাধবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা ও উন্নয়ন সামগ্রী বিতরণ মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা মাধবপুর উপজেলা পরিষদে এমপি ফয়সলের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতছড়ি উদ্যানে বিএনপির নেতাকর্মীসহ ৬২ জনের বিরুদ্ধে গাছ চুরির মামলা

মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা–২০২৬ উদ্বোধন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৫০ Time View
মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা–২০২৬ উদ্বোধন

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা॥
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা—সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ভূমিসেবা মেলা–২০২৬।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

 

এতে বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে সরকার কাজ করে যাচ্ছে। জনগণের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দিতে ডিজিটাল সেবার পরিধি বাড়ানো হয়েছে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী ভূমিসেবা মেলা–২০২৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। মেলায় অনলাইন নামজারি, খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন ভূমিসেবা বিষয়ে জনসচেতনতামূলক তথ্য প্রদান করা হয়।

আরওপড়ুন ……হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত, আজ থেকে সিলেট রুটে বাস চলবে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!